বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মোহাম্মদপুরে কোটি টাকা চাঁদা দাবির মামলায় গ্রেপ্তার ৬ কালকিনিতে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত ভোলার অতিরিক্ত জেলা জজের বিরুদ্ধে বিচারিক অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি ডেঙ্গুতে এক সপ্তাহে ৩৩ মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১,৪৮৪ ডেঙ্গু মোকাবিলায় কনটেন্ট ক্রিয়েটরদের এগিয়ে আসার আহ্বান বরফ গলনে বদলাচ্ছে পৃথিবীর আকৃতি, মেরু উঠছে—বিষুবীয় ভূমি নামছে পশ্চিম তীরে প্রেস টিভির নারী সাংবাদিককে আটকের অভিযোগ গুলশান-বনানীর লেক দূষণ বন্ধে সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর নবায়নযোগ্য জ্বালানিতে ১ হাজার ৫০০ কোটি টাকার ঋণ দেবে সরকার হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ৪৬
  • যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে সরাসরি পারমাণবিক সংলাপে বসতে প্রস্তুত: মার্কো রুবিও

    যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে সরাসরি পারমাণবিক সংলাপে বসতে প্রস্তুত: মার্কো রুবিও
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ইরানের পারমাণবিক কর্মসূচি সংক্রান্ত বিতর্ক সমাধানের জন্য সরাসরি সংলাপে বসতে যুক্তরাষ্ট্র প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। রুশ সংবাদ সংস্থা তাস শুক্রবার (২৯ আগস্ট) এই তথ্য প্রকাশ করেছে।

    এক বিবৃতিতে রুবিও বলেন, ইরান পারমাণবিক ইস্যুর শান্তিপূর্ণ ও টেকসই সমাধানের লক্ষ্যে যুক্তরাষ্ট্র সবসময় সরাসরি সংলাপের জন্য প্রস্তুত রয়েছে।

    এদিকে ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা পুনর্বহালের প্রক্রিয়া শুরু করেছে ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্য। এই কথা স্মরণ করেন রুবিও। তার ভাষ্য, ‘স্ন্যাপব্যাক প্রক্রিয়া আমাদের আন্তরিক কূটনৈতিক প্রস্তুতির সঙ্গে সাংঘর্ষিক নয়, বরং এটিকে আরও জোরদার করে।’

    তিনি বলেন, আমি ইরানি নেতাদের আহ্বান জানাই যেন তারা অবিলম্বে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়—যাতে দেশটি কখনও পারমাণবিক অস্ত্র অর্জন করতে না পারে। শান্তির পথে হাঁটে এবং ইরানি জনগণের সমৃদ্ধি নিশ্চিত করে।

    ইরানের পারমাণবিক কর্মসূচি ঘিরে নতুন করে উত্তেজনা ছড়ানোয় ২০১৫ সালের চুক্তির অধীনে প্রত্যাহারকৃত জাতিসংঘের প্রধান নিষেধাজ্ঞাগুলো পুনর্বহালের প্রক্রিয়া শুরু করেছে যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন