বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মোহাম্মদপুরে কোটি টাকা চাঁদা দাবির মামলায় গ্রেপ্তার ৬ কালকিনিতে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত ভোলার অতিরিক্ত জেলা জজের বিরুদ্ধে বিচারিক অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি ডেঙ্গুতে এক সপ্তাহে ৩৩ মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১,৪৮৪ ডেঙ্গু মোকাবিলায় কনটেন্ট ক্রিয়েটরদের এগিয়ে আসার আহ্বান বরফ গলনে বদলাচ্ছে পৃথিবীর আকৃতি, মেরু উঠছে—বিষুবীয় ভূমি নামছে পশ্চিম তীরে প্রেস টিভির নারী সাংবাদিককে আটকের অভিযোগ গুলশান-বনানীর লেক দূষণ বন্ধে সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর নবায়নযোগ্য জ্বালানিতে ১ হাজার ৫০০ কোটি টাকার ঋণ দেবে সরকার হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ৪৬
  • গাজা সিটিতে পূর্ণাঙ্গ হামলার ঘোষণা ইসরায়েলের

    গাজা সিটিতে পূর্ণাঙ্গ হামলার ঘোষণা ইসরায়েলের
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার সবচেয়ে বড় শহর গাজা সিটিতে পূর্ণাঙ্গ হামলা শুরুর ঘোষণা দিয়েছে দখলদার ইসরায়েল। শুক্রবার (২৯ আগস্ট) ইসরায়েলি সেনাবাহিনী জানায়, শহরটিতে তারা প্রাথমিক অভিযান শুরু করেছে এবং এটিকে আনুষ্ঠানিকভাবে “যুদ্ধক্ষেত্র” ঘোষণা করা হয়েছে।

    ইসরায়েলি সেনাবাহিনীর আরবি মুখপাত্র আভিচায় আদ্রি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন,আমরা আর অপেক্ষা করছি না। গাজা সিটিতে পূর্ণ শক্তি নিয়ে অভিযান চলছে এবং এটি এখন থেকে যুদ্ধক্ষেত্র।

    এক মাস আগে আন্তর্জাতিক সমালোচনার মুখে গাজায় সকালে থেকে সন্ধ্যা পর্যন্ত সীমিত সময়ের জন্য ‘কৌশলগত বিরতি’ ঘোষণা করেছিল ইসরায়েল। ওই সময়ে কিছু ত্রাণ ঢুকতে পারলেও, নতুন ঘোষণার ফলে গাজা সিটিতে আর কোনো বিরতি বা মানবিক করিডোর চালু হবে না বলে জানিয়েছে তারা।

    ইসরায়েলি সেনারা আগস্টের শুরু থেকেই গাজা সিটির বিভিন্ন স্থানে আকাশ ও স্থল থেকে বোমাবর্ষণ চালাচ্ছে। শহরটির উপকণ্ঠে ট্যাংক মোতায়েন করার পাশাপাশি, বড় ধরনের সামরিক অভিযান পরিচালনার জন্য নতুন করে ৬০ হাজার রিজার্ভ সেনা জড়ো করেছে তারা।

    গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, টানা বোমাবর্ষণের কারণে অনেক মানুষ শহরের পূর্বাঞ্চলের দিকে পালিয়ে যাচ্ছেন। মানবিক বিপর্যয় আরও গভীর হচ্ছে বলে আশঙ্কা করছে আন্তর্জাতিক মহল।


    সূত্র: আলজাজিরা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন