বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • এশিয়া গেমসে ব্যাটিং ব্যর্থ হলে বাদ পড়তে পারেন নারী দলের ব্যাটিং কোচ ৩ অক্টোবর থেকে মাঠে গড়াচ্ছে ঘরোয়া ক্রিকেট, শুরু এনসিএল দিয়ে বাংলাদেশের গণতন্ত্র পুনর্গঠনে সহায়তার আশ্বাস জার্মান রাষ্ট্রদূতের যে হত্যার রহস্য আজও ঘিরে আছে আমেরিকাকে বাংলাদেশের স্বাস্থ্যসেবায় সহযোগিতা বাড়াতে চায় ডেনমার্ক মক্কায় হামলার নিন্দা জানানো নৈতিক ও ঈমানি দায়িত্ব: শফিকুর রহমান র‍্যাব বিলুপ্ত, নতুন নামে যাত্রা শুরু এসআরবির অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প : ব্যয় আড়াই লাখ কোটি টাকা জামায়াত নেতাদের সঙ্গে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ শিক্ষিকা রনজিনা পারভীন মৃত্যুর ঘটনায় দুই ছিনতাইকারী গ্রেপ্তার
  • মাছ-মাংসের দামে আগুন, চাপে নিম্নবিত্ত ক্রেতারা

    মাছ-মাংসের দামে আগুন,  চাপে নিম্নবিত্ত ক্রেতারা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    রাজধানীর বাজারে দিন দিন মাছ-মাংসের দাম বেড়ে ক্রেতাদের নাগালের বাইরে চলে যাচ্ছে। গরু ও খাসির দাম স্থির থাকলেও তা সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার অনেক ওপরে। অন্যদিকে মুরগি ও মাছের বাজারে লেগেছে আগুন, ফলে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের খরচ বেড়ে যাচ্ছে।

    শুক্রবার (২৯ আগস্ট) মিরপুর-২ ও শেওড়াপাড়া এলাকার বাজার ঘুরে দেখা গেছে, এক মাসের ব্যবধানে মুরগি ও মাছের দাম কেজিতে ২০ থেকে ৫০ টাকা পর্যন্ত বেড়েছে। বর্তমানে ব্রয়লার মুরগি কেজিতে ১৮০–২১০ টাকা, সোনালি ২৯০–৩২০ টাকা এবং দেশি মুরগি ৬৫০ টাকার ওপরে বিক্রি হচ্ছে। গরুর মাংস কেজি ৭৫০–৭৬০ টাকা এবং খাসি ১,১০০–১,১৫০ টাকায় বিক্রি হলেও দাম অপরিবর্তিত রয়েছে।

    মাছের বাজারেও একই চিত্র। বাইলা মাছ কেজি ৮৫০ টাকা, ট্যাংরা ৮০০, চিংড়ি ১,০০০, পাবদা ৪০০, তেলাপিয়া ২৫০ এবং পাঙাস ২০০–২৩৫ টাকায় বিক্রি হচ্ছে। গত মাসে এসব মাছের দাম ছিল গড়ে ৪০–৫০ টাকা কম।

    ক্রেতারা বলছেন, কার্যকর বাজার তদারকি না থাকায় দাম নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। বাজার করতে আসা রহিম মিয়া বলেন, আমাদের মতো নিম্নবিত্তের জন্য মুরগিই ভরসা ছিল। এখন সেটাও ২০০ টাকার ওপরে।

    তিনি বলেন, যে মাছ কিনতে চাই তার দাম বেশি, আর সস্তার মাছ মানসম্মত নয়। এভাবে সংসার চালানো কঠিন হয়ে যাচ্ছে।

    অন্যদিকে বিক্রেতারা পরিবহন ও উৎপাদন খরচ বৃদ্ধিকে দামের ঊর্ধ্বগতির কারণ হিসেবে উল্লেখ করেছেন। মাংশ বিক্রেতা আবু তাহের বলেন, বর্ষায় নদীতে মাছ কম ধরা পড়ছে, খামারিদের খরচও বেড়েছে। তাই দাম বাড়ছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ