বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মোহাম্মদপুরে কোটি টাকা চাঁদা দাবির মামলায় গ্রেপ্তার ৬ কালকিনিতে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত ভোলার অতিরিক্ত জেলা জজের বিরুদ্ধে বিচারিক অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি ডেঙ্গুতে এক সপ্তাহে ৩৩ মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১,৪৮৪ ডেঙ্গু মোকাবিলায় কনটেন্ট ক্রিয়েটরদের এগিয়ে আসার আহ্বান বরফ গলনে বদলাচ্ছে পৃথিবীর আকৃতি, মেরু উঠছে—বিষুবীয় ভূমি নামছে পশ্চিম তীরে প্রেস টিভির নারী সাংবাদিককে আটকের অভিযোগ গুলশান-বনানীর লেক দূষণ বন্ধে সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর নবায়নযোগ্য জ্বালানিতে ১ হাজার ৫০০ কোটি টাকার ঋণ দেবে সরকার হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ৪৬
  • ট্রাম্পের শুল্ক অবৈধ ঘোষণা করল মার্কিন ফেডারেল আদালত

    ট্রাম্পের শুল্ক অবৈধ ঘোষণা করল মার্কিন ফেডারেল আদালত
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    যুক্তরাষ্ট্রের ফেডারেল আপিল আদালত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত বেশিরভাগ বৈশ্বিক শুল্ককে অবৈধ ঘোষণা করেছে। শুক্রবার (২৯ আগস্ট) দেওয়া রায়ে বলা হয়, ট্রাম্প এসব শুল্ক জরুরি অর্থনৈতিক ক্ষমতা আইনের অধীনে আরোপ করেছিলেন, কিন্তু আদালতের মতে এই আইন প্রেসিডেন্টকে শুল্ক আরোপের ক্ষমতা দেয় না। শুল্ক আরোপের একমাত্র ক্ষমতা কংগ্রেসের হাতে সীমাবদ্ধ।

    রায়ের ফলে ট্রাম্পের বিশ্বব্যাপী আরোপ করা ১০ শতাংশ ‘রিসিপ্রোকাল ট্যারিফ’ এবং কানাডা, মেক্সিকো ও চীনের ওপর আরোপিত শুল্ক বাতিল হতে পারে। তবে ইস্পাত ও অ্যালুমিনিয়ামের ওপর শুল্কের মতো কিছু ব্যবস্থা বহাল থাকবে, কারণ সেগুলো অন্য ক্ষমতার ভিত্তিতে আরোপ করা হয়েছিল।

    আদালত রায় কার্যকর হওয়ার তারিখ ১৪ অক্টোবর পর্যন্ত পিছিয়ে দিয়েছে, যাতে হোয়াইট হাউস চাইলে সুপ্রিম কোর্টে যেতে পারে।

    এদিকে রায়কে ট্রাম্প রাজনৈতিক পক্ষপাতদুষ্ট বলে সমালোচনা করেছেন। তিনি বলেছেন, যদি এই সিদ্ধান্ত বহাল থাকে, তবে যুক্তরাষ্ট্র অর্থনৈতিকভাবে ধ্বংস হয়ে যাবে।

    আইনজীবীরা সতর্ক করে বলেছেন, শুল্ক বাতিল হলে জাতীয় নিরাপত্তা, অর্থনীতি ও পররাষ্ট্রনীতিতে বড় ধরনের প্রভাব পড়তে পারে।

    বিশ্লেষকরা বলছেন, বিষয়টি এখন প্রায় নিশ্চিতভাবেই সুপ্রিম কোর্টে যাবে। সেখানে ট্রাম্পের নিয়োগ করা তিনজনসহ মোট ছয়জন রিপাবলিকান বিচারপতি রয়েছেন। তথ্যসূত্র : বিবিসি


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন