বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু বুড়ো বলায় আর্জেন্টাইন মিডফিল্ডারকে মাটিতে ফেললেন রোনালদো পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা তালাবদ্ধ কমিউনিটি ক্লিনিক, দেওয়াল টপকে ভেতরে গেলেন এমপি অসদাচরণের অভিযোগে সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকায় ১২ প্রকল্প অনুমোদন অপরাধের ধরন বদলালে আইনও পরিবর্তন করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ নারীর পরিচয় কেবল কন্যা, মা বা স্ত্রীর মধ্যে সীমাবদ্ধ নয়: ববি হাজ্জাজ এশিয়া গেমসে ব্যাটিং ব্যর্থ হলে বাদ পড়তে পারেন নারী দলের ব্যাটিং কোচ
  • হাড় ক্ষয়ের ঝুঁকি বাড়ায় কফি

    হাড় ক্ষয়ের ঝুঁকি বাড়ায় কফি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    অতিরিক্ত কফি পান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে—এবার গবেষণায় উঠে এসেছে হাড় ক্ষয়ের ঝুঁকির কথাও। বিশেষজ্ঞদের মতে, নিয়মিত বেশি কফি পান করলে শরীরের ক্যালসিয়াম শোষণের হার কমে যায়। এর ফলে হাড় দ্রুত দুর্বল হয়ে পড়ে এবং অস্টিওপরোসিস বা হাড় ক্ষয়ের ঝুঁকি বাড়ে।

    সম্প্রতি এক আন্তর্জাতিক গবেষণায় বলা হয়েছে, দিনে তিন থেকে চার কাপের বেশি কফি পান করলে শরীর থেকে ক্যালসিয়াম দ্রুত বের হয়ে যায়। ফলে হাড় ভাঙা ও হাড়জনিত রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা বেড়ে যায়। বিশেষ করে বয়সী নারী ও পুরুষদের জন্য অতিরিক্ত কফি ঝুঁকিপূর্ণ হতে পারে।

    ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞরা জানান, কফির ক্যাফেইন শরীরের জন্য একটি উত্তেজক পদার্থ, যা স্বল্পমাত্রায় ক্ষতিকর নয়। তবে অতিরিক্ত কফি পান রক্তচাপ বাড়ায়, ঘুমের ব্যাঘাত ঘটায় এবং দীর্ঘমেয়াদে হাড় দুর্বল করে দেয়। তাই দিনে সর্বোচ্চ দুই কাপ কফির মধ্যে সীমাবদ্ধ রাখাই স্বাস্থ্যের জন্য নিরাপদ।

    বিশেষজ্ঞরা পরামর্শ দিয়েছেন, কফির পাশাপাশি পর্যাপ্ত দুধ, শাকসবজি ও ক্যালসিয়ামসমৃদ্ধ খাবার খেতে হবে, যাতে হাড় মজবুত থাকে। নিয়মিত শরীরচর্চা ও পর্যাপ্ত সূর্যালোক গ্রহণও হাড়কে সুস্থ রাখতে সহায়ক।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন