বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj

অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের জন্য সব শ্রেণির অংশগ্রহণ গুরুত্বপূর্ণ: ইসি সানাউল্লাহ

অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের জন্য সব শ্রেণির অংশগ্রহণ গুরুত্বপূর্ণ: ইসি সানাউল্লাহ
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

নির্বাচনে অংশগ্রহণের ক্ষেত্রে সকল শ্রেণি ও গোষ্ঠীর সমান গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার (ইসি) আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ।

রোববার (৩১ আগস্ট) দুপুরে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘প্রত্যেকের অন্তর্ভুক্তি: নির্বাচনী প্রক্রিয়ায় প্রতিবন্ধী ব্যক্তিদের অংশগ্রহণ’ শীর্ষক কর্মশালায় তিনি এই মন্তব্য করেন।

নির্বাচনের পরিবেশ ফিরিয়ে আনতে কাজ চলছে জানিয়ে এ নির্বাচন কমিশনার বলেন, অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের জন্য সব শ্রেণির অংশগ্রহণ গুরুত্বপূর্ণ। আগামী নির্বাচন অন্তর্ভুক্তিমূলক করতে শারীরিকভাবে অক্ষম এবং প্রতিবন্ধী ভোটারদের ভোটদানের জন্য উপযুক্ত পরিবেশ নিশ্চিতের উদ্যোগ নেওয়া হচ্ছে। এছাড়া, এবারের নির্বাচনে প্রবাসী ও জেলাখানার বন্দিরা ভোট দিতে পারবেন।

মোহাম্মদ সানাউল্লাহ বলেন, বিগত দিনে মানুষ নির্বাচনই ভুলে গিয়েছিল। সেই পরিবেশও ফিরিয়ে আনতে কাজ করছে নির্বাচন কমিশন।

অনুষ্ঠানে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, প্রতিবন্ধীদের ভোটাধিকার নিশ্চিত করতে সব ধরনের সহায়তা করা হবে। তাদের নির্বাচনে অংশ নেয়ার ক্ষেত্রে সাংবিধানিক কোনো বাঁধা নেই।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন