শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • কোয়েলের ঝাল ভুনা

    কোয়েলের ঝাল ভুনা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    কোয়েলের ঝাল ভুনা হলো এক ধরনের মশলাদার ও সুগন্ধি ভুনা পদ, যেখানে ছোট কোয়েলের মাংসকে ঝাল ও মসলা দিয়ে ভাজা হয়। সাধারণ ভাত বা পরোটার সঙ্গে এটি খেলে স্বাদ দিগুণ হয়।কোয়েল ভুনা বা রোস্ট যেভাবেই করা হোকনা কেন খেতে অত্যন্ত সুস্বাদু। তাহলে দেরি না করে দেখে নিন কিভাবে রান্না করবেন কোয়েলের ঝাল ভুনা।

    উপকরন

    • আস্ত কোয়েল ৪ টি
    • পেঁয়াজ কুঁচি ২/৩ কাপ
    • আদা বাটা ১ চা চামচ
    • রসুন বাটা ১ চা চামচ
    • টমেটো বাটা ১ টেবিল চামচ
    • জিরা গুঁড়া ১ চা চামচ
    • ধনিয়া গুঁড়া ১ চা চামচ
    • মরিচ গুঁড়া ১ চা চামচ বা স্বাদমত
    • হলুদ গুঁড়া ১/২ চা চামচ
    • স্পেশাল গুঁড়া মশলা ১/৮ চা চামচ
    • আস্ত গোলমরিচ ৩-৪ টি
    • তেজপাতা ২ টি, দারচিনি ২ টুকরা, এলাচ ৩ টি, লবঙ্গ ৩-৪ টি
    • লবন পরিমানমতো
    • আস্ত কাঁচা মরিচ ৪-৫ টি
    • তেল ১/৪ কাপ (তেলের বদলে ঘি ও দেয়া যাবে)

    নির্দেশনা

    ১। প্রথমে কোয়েল পাখিগুলো ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিন। এরপর আস্ত কোয়েলগুলো সামান্য লবন, হলুদ এবং মরিচ দিয়ে মেখে কিছুক্ষন মেরিনেট করে রাখুন।

    ২। চুলায় তেল গরম দিয়ে কোয়েলগুলোর দুই  পিঠ হালকা ভেজে তুলে নিন।

    ৩। এখন ঐ তেলের মধ্যে এলাচ, তেজপাতা, লবঙ্গ, গোলমরিচ এবং পেঁয়াজ কুঁচি দিয়ে কিছুক্ষন ভেজে নিন। পেঁয়াজ নরম হয়ে এলে চুলার আঁচ মাঝারি রেখে এতে হলুদ, মরিচ গুরা, আদা বাটা, রসুন বাটা দিয়ে দিন।

    ৪। মশলাগুলো ভাল করে নেড়ে জিরা, ধনিয়া এবং স্পেশাল গুঁড়া মশলা দিয়ে সামান্য নেড়ে অল্প গরম পানি দিন। মশলা বেশ সময় নিয়ে অল্প অল্প পানি যোগ করে কষিয়ে নিন। কষানোর মাঝামাঝি সময়ে মশলার মধ্যে টমেটো বাটা দিন।

    ৫। মশলা অনেক সময় ধরে কষাতে কষাতে মশলার উপর তেল উঠে গেলে এর মধ্যে কোয়েলগুলো দিয়ে সব ভালভাবে নেড়ে দিন।

    ৬। এখন চুলার আঁচ মাঝারি রেখে পাত্র ঢেকে দিয়ে রান্না করুন যাতে কোয়েলের ভিতর সুন্দর ভাবে মশলা ঢুকে। কিছুক্ষন পর পাত্রের ঢাকনা তুলে কোয়েলগুলো উলটে দিন। আবার পাত্র ঢেকে দিন। মাংস সময় নিয়ে কষিয়ে নিন।

    ৭। কোয়েলগুলো মাঝে মাঝে হালকাভাবে নেড়ে দিন যাতে পাত্রের নিচে লেগে না যায়। কোয়েলের মাংস থেকে পানি বের হয়ে সেই পানি টেনে গেলে মাংসে ১/২ কাপ গরম পানি যোগ করুন। পাত্র আবার ঢেকে দিন।

    ৮। এখন মাংসের ঝোল ঘন হয়ে গেলে মাংসের উপর আস্ত কাঁচা মরিচ ছড়িয়ে দিন। এরপর চুলা বন্ধ করে কোয়েলের পাত্র ঢেকে রেখে দিন একেবারে পরিবেশনের আগ পর্যন্ত।

    ৯। সবশেষে পরিবেশন করুন গরম গরম সাদা ভাত বা পোলাও এর সাথে সুস্বাদু কোয়েলের ঝাল ভুনা।


    দৈএনকে/ জে. আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ