শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ডায়াবেটিস নিয়ন্ত্রণে সচেতনতা ও সম্মিলিত উদ্যোগ জরুরি: প্রধানমন্ত্রী খালদো জয়িার প্রথম মৃত্যুর্বাষকিী উপলক্ষে ২৮ ডসিম্বের নাগরকি স্মরণসভা এমপির গাড়িবহরে থাকা বিএনপি নেতার মৃত্যু আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর
  • বিশেষ নিরাপত্তা নিয়ে কিম জং উনের চীন সফর

    বিশেষ নিরাপত্তা নিয়ে কিম জং উনের চীন সফর
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    কিম জং উন, উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট, চীনের দিকে যাত্রা করেছেন বিশেষ সুরক্ষিত ট্রেনে। বুধবার (৩ সেপ্টেম্বর) বেইজিংয়ে অনুষ্ঠিত সামরিক কুচকাওয়াজে তিনি উপস্থিত থাকবেন, বিবিসি জানিয়েছে।

    চীনের এই আয়োজন মূলত বহুপাক্ষিক আন্তর্জাতিক সমাবেশ। দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং, রাশিয়ার ভ্লাদিমির পুতিনসহ ২৬ দেশের নেতার সঙ্গে একই মঞ্চে অবস্থান করবেন কিম। ১৯৫৯ সালের পর এবারই প্রথম কোনো উত্তর কোরীয় নেতা বেইজিংয়ের সামরিক কুচকাওয়াজে অংশ নিতে যাচ্ছেন।

    দক্ষিণ কোরিয়ার বার্তা সংস্থা জানিয়েছে, ট্রেনটি অত্যন্ত সুরক্ষিত হওয়ায় ধীরগতিতে চলে এবং যাত্রায় প্রায় ২৪ ঘণ্টা সময় লাগে। প্রায় ৯০ বগির এই বিশেষ ট্রেনে রেস্তোরাঁ, বৈঠককক্ষ, শয়নকক্ষ ও দর্শনকক্ষ রয়েছে। বিলাসবহুল খাবারের ব্যবস্থাও আছে এতে।

    ২০১৫ সালের বিজয় দিবস কুচকাওয়াজে পিয়ংইয়ং প্রতিনিধি পাঠালেও এবার কিম নিজে উপস্থিত থাকছেন। এর আগে ২০১৯ সালে দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ৭০ বছর পূর্তিতে তিনি সর্বশেষ বেইজিং সফর করেছিলেন।

    তিয়ানআনমেন স্কয়ারে আয়োজিত প্রায় ৭০ মিনিটব্যাপী কুচকাওয়াজে চীনের সর্বাধুনিক অস্ত্র, বিমান, ট্যাংক ও অ্যান্টি-ড্রোন ব্যবস্থা প্রদর্শিত হবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের আত্মসমর্পণের ৮০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এ প্রদর্শনীকে চীন আঞ্চলিক প্রভাব বিস্তারের বড় সুযোগ হিসেবে দেখছে।

    পশ্চিমা নেতারা অনুপস্থিত থাকলেও মিয়ানমার, ইরান, কিউবা, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও ভিয়েতনামের নেতারা উপস্থিত থাকবেন। ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে থাকছেন কেবল স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকো।


    দৈএনকে/ জে. আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন