শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ছাত্রদলের ব্যতিক্রমী আয়োজন

    বৃক্ষরোপণের মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করলো লালবাগ থানা ছাত্রদল

    বৃক্ষরোপণের মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করলো লালবাগ থানা ছাত্রদল
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে লালবাগ থানা ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। লালবাগের বিভিন্ন স্থানে এই কর্মসূচি পালন করে ছাত্রদল নেতৃবৃন্দ।

     

    কর্মসূচিতে উপস্থিত ছিলেন লালবাগ থানা ছাত্রদলের সদস্য সচিব নেছার উদ্দিন রাব্বি, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম রুবেল, যুগ্ম আহ্বায়ক আরাফাত হোসেন ইমন, ২৩ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি কাজী ফাইয়াদ হোসেন অমিত, আব্দুস সামাদ, ২৬ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মিলন আহম্মেদ, সারোয়ার হোসেন জিহাদ, ২৫ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সুমন ফকির সাকিব, জোবায়ের আব্দুল্লাহ, ২৪ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি ইমন হোসেন, তামিম আহম্মেদসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

     

    অনুষ্ঠানে লালবাগ থানা ছাত্রদলের সদস্য সচিব নেছার উদ্দিন রাব্বি বলেন,
    “আমরা দেশের জন্য রাজনীতি করি। বিএনপি সবসময় দেশের কল্যাণে কাজ করে এসেছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মানুষের জন্য উপকারী গাছ রোপণ করেছি।”

     

    সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম রুবেল বলেন,
    “রাজনীতি করে দেশ ও দেশের মানুষের কল্যাণের জন্য কাজ করাই আমাদের লক্ষ্য। ইনশাআল্লাহ যতদিন বেঁচে আছি মানুষের জন্যই কাজ করে যাবো।”

     

    ছাত্রদল নেতৃবৃন্দ জানান, এই কর্মসূচির মাধ্যমে তারা শুধু পরিবেশ রক্ষাই নয়, মানুষের কল্যাণেও ইতিবাচক ভূমিকা রাখতে চান।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন