শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • আমিরাতগামী ফ্লাইটের আকাশছোঁয়া ভাড়ায় বিপাকে প্রবাসীরা

    আমিরাতগামী ফ্লাইটের আকাশছোঁয়া ভাড়ায় বিপাকে প্রবাসীরা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    হঠাৎ করেই ক্রমাগত বেড়ে চলেছে মধ্যপ্রাচ্য থেকে বাংলাদেশ রুটে চলাচল করা উড়োজাহাজের টিকিট মূল্য। লাখ টাকা ছাড়িয়ে গেছে ঢাকা ও চট্টগ্রাম থেকে দুবাইমুখী টিকিটের দাম। এতে হতাশা প্রকাশ করছেন প্রবাসীরা। আবার সিঙ্গেল টিকিটে দেশে ছুটিতে আসা প্রবাসীরাও পড়েছেন বিড়ম্বনায়। এই অবস্থায় টিকিট মূল্য হ্রাসে সরকারের হস্তক্ষেপ চান প্রবাসীরা। 

    আরব আমিরাতের তিনটি আন্তর্জাতিক বিমানবন্দর আবুধাবি, দুবাই ও শারজার সঙ্গে আকাশ পথে সরাসরি যোগাযোগ ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিমানবন্দরের। একসময় এই তিনটি গন্তব্যের জন্যে ইকোনমি ক্লাসের টিকিট নিতে ব্যয় হতো ২০ থেকে ৩৫ হাজার টাকা। কিন্তু এই দামে এখন টিকিট পাওয়া যেন সোনার হরিণ পাওয়ার মতো। বিশেষ করে ঢাকা ও চট্টগ্রাম থেকে আমিরাতমুখী উড়োজাহাজের আকাশচুম্বি দামের কারণে এখন দিশেহারা প্রবাসীরা।

    সর্বশেষ অনলাইনে যাচাই করে দেখা গেছে, বুধবারের জন্য দুবাই থেকে ঢাকা ও চট্টগ্রামমুখী টিকিট পাওয়া যাচ্ছে ২১ থেকে ২৩ হাজার টাকায়। কিন্তু লাখ টাকা ছাড়িয়ে গেছে ঢাকা ও চট্টগ্রাম থেকে দুবাইমুখী টিকিটের মূল্য। অথচ ঢাকা থেকে দুবাই; আকাশ পথের দূরত্ব মাত্র প্রায় ৩৫শ কিলোমিটার। কিন্তু এরচেয়ে বেশি দূরত্বের কোন কোন গন্তব্য ও পার্শ্ববর্তী দেশের টিকিট মূল্য তুলনামূলক অনেক কম।

    মধ্যপ্রাচ্যের দেশগুলোতে অধিকাংশ সাধারণ প্রবাসী ২০-৩০ হাজার টাকা বেতনে চাকরি করেন। স্বল্প বেতনের এই প্রবাসীদের চড়ামূল্যে এই টিকিট ক্রয় করা দুঃসাধ্য ব্যাপার। উচ্চমূল্যের টিকিটের কারণে অনেকে দেশে গিয়েও পড়েছে বিপাকে।

    অভিযোগ আছে, সিন্ডিকেটের দখলে থাকায় এয়ার টিকিটের মূল্য ক্রমাগত বাড়ছে। চড়া মূল্যের টিকিটের কারণে ছুটি কিংবা উৎসবে দেশে ফিরতে না পারা প্রবাসীদের অসন্তোষও বাড়ছে। তাই এই খাতে সরকারি ও প্রশাসনিক হস্তক্ষেপ চান প্রবাসীরা।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন