বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj

সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের কক্সবাজার সফর

সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের কক্সবাজার সফর
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

বাংলাদেশে নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস বুধবার (৩ সেপ্টেম্বর) কক্সবাজার সফর করেন। সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা থেকে ইউএস বাংলার একটি ফ্লাইটে তিনি কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করেন।

বিমানবন্দর থেকে সরাসরি নুনিয়ারছড়াস্থ বিআইডব্লিউটিএ ঘাটে গিয়ে স্পিডবোটে মহেশখালী পৌঁছান পিটার হাস। তার সঙ্গে ছিলেন কে এম আতিকুল ইসলাম ও মোহাম্মদ হাবিবুর রহমান ভূঁইয়া।

মহেশখালীতে তিনি দেশীয় এনজিও হোপ ফাউন্ডেশন ও যুক্তরাষ্ট্রভিত্তিক এক্সিলারেট এনার্জির যৌথ উদ্যোগে নির্মিত ‘এক্সিলারেট হোপ হসপিটাল’ পরিদর্শন করেন। হোপ ফাউন্ডেশনের বাংলাদেশ কান্ট্রি ডিরেক্টর তাকে অভ্যর্থনা জানান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হেদায়েত উল্লাহ এই সফরের তথ্য নিশ্চিত করেছেন। তিনি মহেশখালীর এলএনজি টার্মিনাল এবং সংশ্লিষ্ট প্রকল্প পরিদর্শন করেছেন। পিটার হাস এর আগে ঢাকায় এক সপ্তাহের সফরে আসেন এবং সম্প্রতি কক্সবাজারে এনসিপি নেতাদের সঙ্গে গোপন বৈঠক হওয়ার গুঞ্জনও ছড়িয়ে পড়ে।

সাবেক রাষ্ট্রদূতের সফর ঘিরে কক্সবাজারে নিরাপত্তা কঠোর ছিল। বিমানবন্দর থেকে মহেশখালীর বিভিন্ন স্থানে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি চোখে পড়ার মতো ছিল। জেলা পুলিশের সূত্রে জানা গেছে, সন্ধ্যা ৬টা ১০ মিনিটে ফিরতি ফ্লাইটে তিনি ঢাকার উদ্দেশে কক্সবাজার ত্যাগ করতে পারেন।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন