শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ডায়াবেটিস নিয়ন্ত্রণে সচেতনতা ও সম্মিলিত উদ্যোগ জরুরি: প্রধানমন্ত্রী খালদো জয়িার প্রথম মৃত্যুর্বাষকিী উপলক্ষে ২৮ ডসিম্বের নাগরকি স্মরণসভা এমপির গাড়িবহরে থাকা বিএনপি নেতার মৃত্যু আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর
  • শুল্ক বিরোধী রায়ে ট্রাম্প সুপ্রিম কোর্টের দ্বারস্থ

    শুল্ক বিরোধী রায়ে ট্রাম্প সুপ্রিম কোর্টের দ্বারস্থ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশটির সুপ্রিম কোর্টকে অনুরোধ করেছেন যে, তারা নিম্ন আদালতের রায় বাতিল করুন। ওই রায়ে তার বহির্বিশ্বে বিভিন্ন দেশের ওপর আরোপিত পাল্টা শুল্ককে অবৈধ ঘোষণা করা হয়েছে।

    স্থানীয় সময় বুধবার রাতে দায়ের করা একটি আবেদনে ট্রাম্প প্রশাসন বিচারপতিদের দ্রুত হস্তক্ষেপ করে রায় দেওয়ার কথা বলেছে। বিভিন্ন দেশের ওপর এই ধরনের আমদানি কর আরোপের ক্ষমতা প্রেসিডেন্টের রয়েছে– এই রায় চাওয়া হয়েছে আবেদনে।

    মূলত ট্রাম্প বিভিন্ন দেশের ওপর পাল্টা শুল্ক আরোপ করতে গিয়ে প্রেসিডেন্টের জরুরি অর্থনতিক অবস্থা সংক্রান্ত ক্ষমতার অপব্যবহার করেছেন বলে গত শুক্রবার রায় দেয় যুক্তরাষ্ট্রের ফেডারেল আপিল আদালত।

    শুল্ক আরোপ প্রেসিডেন্টের ক্ষমতার আওতায় পড়ে না এবং এটি মূলত ‘কংগ্রেসের ক্ষমতা’ বলেও রায় দেওয়া হয়।

    মামলাটি ট্রাম্পের অর্থনৈতিক ও বৈদেশিক নীতির এজেন্ডাকে উল্টে দিতে পারে এবং যুক্তরাষ্ট্রকে বিলিয়ন বিলিয়ন ডলারের শুল্ক ফেরত দিতে বাধ্য করতে পারে। আপিল আদালত প্রেসিডেন্টের বিরুদ্ধে রায় দিলেও ট্রাম্প প্রশাসনকে আপিল দায়েরের জন্য সময় দিয়েছে এবং এর ফলে আদালতের সিদ্ধান্ত কার্যকর হওয়া স্থগিত রাখা হয়েছে।

    আপিল আবেদন করার সময় সলিসিটর জেনারেল (মার্কিন সরকারের পক্ষে সুপ্রিম কোর্টে আইনি লড়াই ও এ সংক্রান্ত পরামর্শ দেওয়ার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা) জন সাওয়ার বুধবার রাতে আবেদন দাখিলের সময় বলেন, “এই মামলায় ঝুঁকি এর বেশি আর হতে পারে না।”

    তিনি লিখেছেন, নিম্ন আদালতের “ভুল সিদ্ধান্ত অত্যন্ত প্রভাবশালী, সংবেদনশীল, চলমান কূটনৈতিক বাণিজ্য আলোচনাকে ব্যাহত করেছে এবং একটি অভূতপূর্ব অর্থনৈতিক ও বৈদেশিক নীতি সংকট রোধ করে আমাদের দেশকে রক্ষা করার জন্য প্রেসিডেন্টের প্রচেষ্টার ওপর আইনি অনিশ্চয়তার ছাপ ফেলেছে।”


    দৈএনকে/জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন