বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মোহাম্মদপুরে কোটি টাকা চাঁদা দাবির মামলায় গ্রেপ্তার ৬ কালকিনিতে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত ভোলার অতিরিক্ত জেলা জজের বিরুদ্ধে বিচারিক অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি ডেঙ্গুতে এক সপ্তাহে ৩৩ মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১,৪৮৪ ডেঙ্গু মোকাবিলায় কনটেন্ট ক্রিয়েটরদের এগিয়ে আসার আহ্বান বরফ গলনে বদলাচ্ছে পৃথিবীর আকৃতি, মেরু উঠছে—বিষুবীয় ভূমি নামছে পশ্চিম তীরে প্রেস টিভির নারী সাংবাদিককে আটকের অভিযোগ গুলশান-বনানীর লেক দূষণ বন্ধে সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর নবায়নযোগ্য জ্বালানিতে ১ হাজার ৫০০ কোটি টাকার ঋণ দেবে সরকার হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ৪৬
  • নারীর সঙ্গে প্রতারণা ও ধর্ষণ, যুবকের সাজা ২০ বছর জেল

    নারীর সঙ্গে প্রতারণা ও ধর্ষণ, যুবকের সাজা ২০ বছর জেল
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ভারতে ক্ষুদ্র নৃগোষ্ঠীর এক নারীকে বিয়ের মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের ঘটনায় এক যুবককে ২০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দেশটির পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে। খবর এনডিটিভি।

    এদিন আদালতের অতিরিক্ত সেশনে বিচারক জেসমিন শর্মা অভিযুক্ত ব্যক্তিকে ৫০ হাজার রুপি জরিমানা করেন। অনাদায়ে তাকে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়।

    পুলিশ জানিয়েছে, ২০২১ সালের ১৬ জুন সেক্টর ৯-এ পুলিশ স্টেশনে এক ব্যক্তি মামলা দায়ের করেন। এতে তিনি বলেন, তার ১৫ বছর বয়সী মেয়েকে এক যুবক বিয়ের প্রলভন দেখিয়ে ধর্ষণ করে। অভিযুক্ত ব্যক্তি হলেন যুবরাজ মণ্ডল। তিনি পশ্চিমবঙ্গের বাসিন্দা। এ ঘটনায় তাকে গ্রেপ্তার করে শহরের একটি আদালতে হাজির করার পর বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়।

    পুলিশ আরও জানায়, এ মামলার পর পুলিশ অধিক তদন্তের দায়িত্ব পায় এবং প্রত্যক্ষদর্শীদের তথ্যানুযায়ী আদালতে চার্জশিট দাখিল করা হয়।

    গুরুগ্রামের পুলিশের মুখপাত্র এ কথা জানান, ওই চার্জশিটের ভিত্তিতে বৃহস্পতিবার আদালত অভিযুক্ত যুবককে ২০ বছরের কারাদণ্ড এবং ৫০ হাজার রুপি জরিমানা করে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন