বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মোহাম্মদপুরে কোটি টাকা চাঁদা দাবির মামলায় গ্রেপ্তার ৬ কালকিনিতে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত ভোলার অতিরিক্ত জেলা জজের বিরুদ্ধে বিচারিক অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি ডেঙ্গুতে এক সপ্তাহে ৩৩ মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১,৪৮৪ ডেঙ্গু মোকাবিলায় কনটেন্ট ক্রিয়েটরদের এগিয়ে আসার আহ্বান বরফ গলনে বদলাচ্ছে পৃথিবীর আকৃতি, মেরু উঠছে—বিষুবীয় ভূমি নামছে পশ্চিম তীরে প্রেস টিভির নারী সাংবাদিককে আটকের অভিযোগ গুলশান-বনানীর লেক দূষণ বন্ধে সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর নবায়নযোগ্য জ্বালানিতে ১ হাজার ৫০০ কোটি টাকার ঋণ দেবে সরকার হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ৪৬
  • ইসরায়েলের বোমাবর্ষণে ধ্বংসস্তূপে গাজা, নিহত ৭৫

    ইসরায়েলের বোমাবর্ষণে ধ্বংসস্তূপে গাজা, নিহত ৭৫
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলের লাগাতার বোমাবর্ষণে একদিনে কমপক্ষে ৭৫ জন নিহত হয়েছেন। এর মধ্যে গাজা সিটিতে মারা গেছেন ৪৪ জন। টানা হামলায় শহরটি পরিণত হয়েছে ‘আতঙ্কের নগরীতে’, যেখানে মানুষ নিরাপত্তার খোঁজে পালাতে চেষ্টা করলেও নিরাপদ আশ্রয় পাচ্ছেন না।

    আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে পাড়া-মহল্লা, হাসপাতালে মৃত ও আহতদের ঢল নেমেছে। তাল আল-হাওয়া এলাকায় এক পরিবারের পাঁচজন নিহত হয়েছেন, যার মধ্যে তিনজন শিশু। শুজাইয়া ও জেইতুনে আবাসিক ভবন ধ্বংস, অন্তত আটজন নিহত ও আরও অনেকে আহত হয়েছেন।

    ইউনিসেফ গাজা সিটিকে ‘আতঙ্কের নগরী’ হিসেবে আখ্যায়িত করেছে। মানুষ এক জায়গা থেকে আরেক জায়গায় পালাচ্ছেন, কিন্তু ইসরায়েলি বিমান ও গোলাবর্ষণ তাদের পিছু ছাড়ছে না। হাসপাতালগুলোতে মৃতদেহ সারিবদ্ধভাবে রাখা হচ্ছে, চিকিৎসকরা আহতদের চিকিৎসার জন্য অতিষ্ঠ চেষ্টা চালাচ্ছেন।

    ইসরায়েলি সেনাদের তথ্য অনুযায়ী, তারা গাজা সিটির ৪০ শতাংশের নিয়ন্ত্রণ নিয়েছে এবং অভিযান আরও জোরদার করবে। হামলার ফলে উপত্যকাজুড়ে প্রায় ১০ লাখ মানুষ আতঙ্ক ও নিরাপত্তাহীনতায় ভুগছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন