বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মোহাম্মদপুরে কোটি টাকা চাঁদা দাবির মামলায় গ্রেপ্তার ৬ কালকিনিতে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত ভোলার অতিরিক্ত জেলা জজের বিরুদ্ধে বিচারিক অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি ডেঙ্গুতে এক সপ্তাহে ৩৩ মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১,৪৮৪ ডেঙ্গু মোকাবিলায় কনটেন্ট ক্রিয়েটরদের এগিয়ে আসার আহ্বান বরফ গলনে বদলাচ্ছে পৃথিবীর আকৃতি, মেরু উঠছে—বিষুবীয় ভূমি নামছে পশ্চিম তীরে প্রেস টিভির নারী সাংবাদিককে আটকের অভিযোগ গুলশান-বনানীর লেক দূষণ বন্ধে সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর নবায়নযোগ্য জ্বালানিতে ১ হাজার ৫০০ কোটি টাকার ঋণ দেবে সরকার হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ৪৬
  • ইঁদুর কামড়ে হাসপাতালের এনআইসিইউতে দুই শিশুর প্রাণহানি

    ইঁদুর কামড়ে হাসপাতালের এনআইসিইউতে দুই শিশুর প্রাণহানি
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ভারতের মধ্যপ্রদেশের ইন্দোরে এমওয়াই হাসপাতালের নবজাতক নিবিড় পরিচর্যা ইউনিটে (এনআইসিইউ) ইঁদুরের কামড়ে দুই শিশুর মৃত্যু ঘটেছে। এই ঘটনার পর দেশজুড়ে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। হাসপাতালের নিরাপত্তা ও স্বাস্থ্য ব্যবস্থার যথাযথতা নিয়ে প্রশ্ন উঠেছে এবং কর্তৃপক্ষ বিষয়টি খতিয়ে দেখছে।

    কংগ্রেসের নেতা রাহুল গান্ধী ক্ষুব্ধ প্রতিক্রিয়ায় বলেছেন, সরকার শিশুদের রক্ষা করতে ব্যর্থ হয়েছে এবং সরকারি হাসপাতালগুলো এখন মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। 
    গত মঙ্গলবার ও বুধবার ওই হাসপাতালে দুই কন্যাশিশুর মৃত্যু ঘটে। শিশু দুটি আগে থেকেই গুরুতর অসুস্থ ছিল। তবে তাদের আঙুল ও কাঁধে ইঁদুরের কামড়ের দাগ পাওয়া যায়। 
    ভুক্তভোগী পরিবারগুলোর অভিযোগ, হাসপাতাল কর্তৃপক্ষ বহুদিন ধরেই ইঁদুরের উৎপাত উপেক্ষা করে আসছে। 
    তবে হাসপাতাল প্রশাসন বলছে, মৃত্যুর জন্য দায়ী শিশুদের জন্মগত রোগ ও সংক্রমণ। ইঁদুরের কামড় ছিল ক্ষুদ্র আঘাত মাত্র। 
    কিন্তু জনসাধারণের কাছে এই ব্যাখ্যা কোনোভাবেই গ্রহণযোগ্য হয়নি।  

    এদিকে ঘটনাকে কেন্দ্র করে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব জরুরি বৈঠক ডাকেন এবং উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করেন। পাঁচ সদস্যের এই তদন্ত কমিটি আগামী সাত দিনের মধ্যে পূর্ণাঙ্গ রিপোর্ট দেবে। মানবাধিকার কমিশনও এক সপ্তাহের মধ্যে রিপোর্ট জমা দিতে বলেছে।

    এদিকে রাজ্যের স্বাস্থ্য কমিশনার তরুণ রাঠি হাসপাতাল পরিদর্শন করেছেন। অন্যদিকে হাসপাতাল কর্তৃপক্ষ দুই নার্সকে বরখাস্ত করেছে। সেইসঙ্গে নার্সিং সুপারের দায়িত্ব পরিবর্তন করেছে, কয়েকজন কর্মকর্তাকে শোকজ করেছে এবং পেস্ট কন্ট্রোল সংস্থাকে এক লাখ টাকা জরিমানা করেছে। 

    এদিকে দুই শিশুর মৃত্যু নিয়ে রাজনৈতিক প্রতিক্রিয়ায় রাহুল গান্ধী অভিযোগ করে বলেছেন, সরকার স্বাস্থ্য খাতকে অবহেলায় ফেলে দিয়েছে এবং বেসরকারি স্বার্থকে অগ্রাধিকার দিয়েছে। 

    জনসাধারণেরও ক্ষোভ এখন চরমে উঠেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে হাসপাতালের ভেতরের ভয়ঙ্কর চিত্র নিয়ে ব্যাপক আলোচনা চলছে। 

    ইঁদুরের কামড়ে নবজাতক মৃত্যু ঘটার মতো অকল্পনীয় ঘটনায় সরকার এবং প্রশাসন এখন কঠিন প্রশ্নের মুখে পড়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন