বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj

চাকরির প্রলোভন দেখিয়ে টেলিগ্রামে কোটি টাকা হাতিয়ে নিয়েছে প্রতারক চক্র, ৩ গ্রেপ্তার

চাকরির প্রলোভন দেখিয়ে টেলিগ্রামে কোটি টাকা হাতিয়ে নিয়েছে প্রতারক চক্র, ৩ গ্রেপ্তার
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

ঢাকার ধানমন্ডি, ঠাকুরগাঁও ও দিনাজপুরে অভিযান চালিয়ে সিআইডি তিনজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলেন আকাশ (২২), রাশাদ (২৮) ও আসাদ (৩০)। তারা খণ্ডকালীন চাকরি ও বিনিয়োগের প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান এসব তথ্য নিশ্চিত করেছেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা প্রতারণার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। সিআইডি বলছে, চক্রের সঙ্গে দেশি-বিদেশি আরও অনেকে জড়িত থাকতে পারে। প্রতারণায় ব্যবহৃত ফোন ও ছদ্মনামে ব্যবহৃত সিমকার্ড জব্দ করা হয়েছে।

গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন