বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মোহাম্মদপুরে কোটি টাকা চাঁদা দাবির মামলায় গ্রেপ্তার ৬ কালকিনিতে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত ভোলার অতিরিক্ত জেলা জজের বিরুদ্ধে বিচারিক অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি ডেঙ্গুতে এক সপ্তাহে ৩৩ মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১,৪৮৪ ডেঙ্গু মোকাবিলায় কনটেন্ট ক্রিয়েটরদের এগিয়ে আসার আহ্বান বরফ গলনে বদলাচ্ছে পৃথিবীর আকৃতি, মেরু উঠছে—বিষুবীয় ভূমি নামছে পশ্চিম তীরে প্রেস টিভির নারী সাংবাদিককে আটকের অভিযোগ গুলশান-বনানীর লেক দূষণ বন্ধে সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর নবায়নযোগ্য জ্বালানিতে ১ হাজার ৫০০ কোটি টাকার ঋণ দেবে সরকার হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ৪৬
  • ফিলিস্তিনি গোষ্ঠীর সঙ্গে মার্কিন প্রশাসনের আলোচনা

    ফিলিস্তিনি গোষ্ঠীর সঙ্গে মার্কিন প্রশাসনের আলোচনা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, যুদ্ধবিরতি এবং ইসরায়েলি বন্দিদের মুক্তির বিষয়ে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে গভীর আলোচনা চলছে।

    স্থানীয় সময় শুক্রবার (৫ সেপ্টেম্বর) হোয়াইট হাউজের ওভাল অফিসে তিনি সাংবাাদিকদের বলেন, “হামাসের সঙ্গে আমাদের গভীর আলোচনা চলছে। আমি হামাসকে বলব জিম্মিদের মুক্তি দিন। ভালো কিছু হবে। হামাস যদি জিম্মিদের গাজা থেকে মুক্তি না দেয় তাহলে পরিস্থিতি খুব জটিল হবে। খারাপ হবে বলে আমার মত।”

    হামাসের হাতে এখন খুব বেশি জীবিত জিম্মি না থাকায় পরিস্থিতি কঠিন হয়ে পড়েছে বলেও মন্তব্য করেছেন ট্রাম্প। তিনি বলেছেন, “আমি সবসময় বলেছি, যখন জিম্মির সংখ্যা ১০ থেকে ২০ জনে নেমে আসবে। খুব বেশি প্রচেষ্টা না করলে আপনি তাদের সহজে ফিরে পাবেন না। আর অনেক কিছু করার অর্থ হলো আত্মসমর্পণ করা। এ বিষয়টিও ভালো নয়। এটি খুবই কঠিন পরিস্থিতি।”

    সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইসরায়েলে ব্যাপক আন্দোলন হয়েছে। বিক্ষোভকারীরা হামাসের সঙ্গে যুদ্ধবিরতি ও যুদ্ধ বন্ধের চুক্তিতে আন্দোলন করেছেন। ট্রাম্প বলেছেন, সাধারণ ইসরায়েলিদের এ বিক্ষোভের কারণে গাজায় ইসরায়েলের যুদ্ধ চালানো কঠিন হয়ে যাচ্ছে।

    গত সপ্তাহে ট্রুথ সোশ্যালে দেয়া পোস্টে তিনি সব জিম্মিকে একসঙ্গে মুক্তি দেওয়ার আহ্বান জানান। ট্রাম্প বলেন, ২, ৫ বা ৭ নয়, সব জিম্মিকে মুক্তি দিতে হবে। আর হামাস যদি জিম্মিদের মুক্তি দেয় তাহলে ভালো কিছু হবে।


    দৈএনকে/জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন