শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ডায়াবেটিস নিয়ন্ত্রণে সচেতনতা ও সম্মিলিত উদ্যোগ জরুরি: প্রধানমন্ত্রী খালদো জয়িার প্রথম মৃত্যুর্বাষকিী উপলক্ষে ২৮ ডসিম্বের নাগরকি স্মরণসভা এমপির গাড়িবহরে থাকা বিএনপি নেতার মৃত্যু আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর
  • যুক্তরাষ্ট্রে জাতিসংঘ অধিবেশনে মোদীর পরিবর্তে এস জয়শঙ্কর

    যুক্তরাষ্ট্রে জাতিসংঘ অধিবেশনে মোদীর পরিবর্তে এস জয়শঙ্কর
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এ বছর যুক্তরাষ্ট্রে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিচ্ছেন না। ভারতের প্রতিনিধিত্ব করবেন পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। সাধারণ বিতর্ক আগামী ২৩ থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে।

    ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, শুক্রবার (৬ সেপ্টেম্বর) জাতিসংঘ বক্তাদের আপডেট তালিকা প্রকাশ করেছে। এতে দেখা গেছে, এবার ভারতের হয়ে ২৭ সেপ্টেম্বর নিউইয়র্কে বক্তব্য রাখবেন এস জয়শঙ্কর। এর আগে যে তালিকায় মোদীর নাম ছিল ২৬ সেপ্টেম্বর বক্তব্য রাখার জন্য, তা বদলানো হয়েছে।

    অন্যদিকে বাংলাদেশ, পাকিস্তান, চীন ও ইসরায়েলের সরকার প্রধানরা ২৬ সেপ্টেম্বর বক্তব্য রাখবেন।

    মোদী চলতি বছরের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রে সফর করেছিলেন ও তখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন। তবে কয়েক মাসের মধ্যেই দুই দেশের মধ্যে সম্পর্কের অবনতি ঘটে। রাশিয়ার জ্বালানি কেনার কারণে ট্রাম্প ভারতীয় পণ্যে ৫০ শতাংশ শুল্ক আরোপ করেন, যা ভারত-যুক্তরাষ্ট্র সম্পর্কের উত্তাপের কারণ হয়।

    জাতিসংঘের সাধারণ পরিষদের বক্তাদের তালিকা সবসময় অস্থায়ী থাকে, তাই অধিবেশনের শুরু পর্যন্ত এটি পরিবর্তিত হওয়ার সম্ভাবনা থাকে। অধিবেশনের শুরুতে বক্তব্য রাখবেন ডোনাল্ড ট্রাম্প। এরপর ব্রাজিলের প্রেসিডেন্ট ও অন্যান্য দেশগুলোর নেতারা বক্তব্য রাখবেন।

    এদিকে এবারের অধিবেশনে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা করতে পারে ফ্রান্স, কানাডা, বেলজিয়ামসহ একাধিক পশ্চিমা দেশ। তবে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের ভিসা বাতিল করায় যুক্তরাষ্ট্র এই প্রক্রিয়া বাধাগ্রস্ত করেছে।


    দৈএনকে/জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন