বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মোহাম্মদপুরে কোটি টাকা চাঁদা দাবির মামলায় গ্রেপ্তার ৬ কালকিনিতে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত ভোলার অতিরিক্ত জেলা জজের বিরুদ্ধে বিচারিক অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি ডেঙ্গুতে এক সপ্তাহে ৩৩ মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১,৪৮৪ ডেঙ্গু মোকাবিলায় কনটেন্ট ক্রিয়েটরদের এগিয়ে আসার আহ্বান বরফ গলনে বদলাচ্ছে পৃথিবীর আকৃতি, মেরু উঠছে—বিষুবীয় ভূমি নামছে পশ্চিম তীরে প্রেস টিভির নারী সাংবাদিককে আটকের অভিযোগ গুলশান-বনানীর লেক দূষণ বন্ধে সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর নবায়নযোগ্য জ্বালানিতে ১ হাজার ৫০০ কোটি টাকার ঋণ দেবে সরকার হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ৪৬
  • মুম্বাইয়ে বোমা হুমকির ঘটনায় জ্যোতিষী গ্রেফতার

    মুম্বাইয়ে বোমা হুমকির ঘটনায় জ্যোতিষী গ্রেফতার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইকে লক্ষ্য করে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে দেশটির ট্রাফিক পুলিশের কন্ট্রোল রুমের হোয়াটসঅ্যাপ নম্বরে। এই হুমকির খবর ছড়িয়ে পড়ার পর মুম্বাইতে আতঙ্ক সৃষ্টি হয়। এরপর শহরটি নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়। হুমকিতে বলা হয়েছে, ভয়াবহ সিরিজ বোমার বিস্ফোরণ ঘটিয়ে ১ কোটি মানুষকে হত্যা করা হবে।

    তবে ওই হামলার হুমকি দিয়েছিলেন আশ্বীনি নামের এক জ্যোতিষী।

    সংবাদমাধ্যম স্ট্যাটসম্যান শনিবার (৬ সেপ্টেম্বর) জানিয়েছে, আশ্বীনির জন্মস্থান বিহার। তিনি নইডাতে থাকতেন। সেখান থেকেই ট্রাফিক পুলিশের কন্ট্রোল রুমে বোমা হামলার হুমকিমূলক বার্তা পাঠান।

    পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে এ ব্যক্তি জানিয়েছেন, তিনি জ্যোতিষী হিসেবে কাজ করেন। তিনি এই ভুয়া হুমকি দিয়েছিলেন আরেকজনকে ফাঁসাতে। ওই ব্যক্তির কারণে জেলে যাওয়ার প্রতিশোধ নিতে এ কাজ করেন তিনি।

    এ জ্যোতিষী পুলিশের কাছে পাঠানো হুমকিতে বলেন, ৩৪টি গাড়িতে ‘মানব বোমা’ স্থাপন করা হয়েছে। যেগুলো পুরো শহরকে কাঁপিয়ে দেবে। বৃহস্পতিবার এমন হুমকি আসার পর এটিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিয়ে শহরের নিরাপত্তা বাড়ানোর কাজ শুরু করে পুলিশ।

    হামলার মেসেজটি পাঠানো হয়েছে ‘লস্কর-ই-জিহাদি’ নাম দিয়ে। এতে বলা হয়েছে, পাকিস্তান থেকে ১৪ সন্ত্রাসী ভারতে প্রবেশ করেছে। বিস্ফোরণে ব্যবহার করা হবে ৪০০ কেজি আরডিএক্স। যা ১ কোটি মানুষকে হত্যা করতে পারে।

    যে মোবাইল ও সিম থেকে মেসেজ দেওয়া হয় সেটিও উদ্ধার করেছে পুলিশ। সিম দিয়ে সহায়তা করার অভিযোগে অপর একজনকে জিম্মায় নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।


    দৈএনকে/জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন