বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মোহাম্মদপুরে কোটি টাকা চাঁদা দাবির মামলায় গ্রেপ্তার ৬ কালকিনিতে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত ভোলার অতিরিক্ত জেলা জজের বিরুদ্ধে বিচারিক অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি ডেঙ্গুতে এক সপ্তাহে ৩৩ মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১,৪৮৪ ডেঙ্গু মোকাবিলায় কনটেন্ট ক্রিয়েটরদের এগিয়ে আসার আহ্বান বরফ গলনে বদলাচ্ছে পৃথিবীর আকৃতি, মেরু উঠছে—বিষুবীয় ভূমি নামছে পশ্চিম তীরে প্রেস টিভির নারী সাংবাদিককে আটকের অভিযোগ গুলশান-বনানীর লেক দূষণ বন্ধে সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর নবায়নযোগ্য জ্বালানিতে ১ হাজার ৫০০ কোটি টাকার ঋণ দেবে সরকার হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ৪৬
  • ট্রাম্পের আসন্ন কোরিয়া সফর, আলোচনায় শি জিনপিং ও কিম জং উন

    ট্রাম্পের আসন্ন কোরিয়া সফর, আলোচনায় শি জিনপিং ও কিম জং উন
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী অক্টোবর মাসে দক্ষিণ কোরিয়া সফরে যাচ্ছেন বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে। এই সফরের মূল উদ্দেশ্য হলো গিয়ংজুতে অনুষ্ঠিতব্য এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (অ্যাপেক) বাণিজ্যমন্ত্রীদের সম্মেলনে অংশগ্রহণ।

    তবে সফরের আনুষ্ঠানিক কর্মসূচির পাশাপাশি ট্রাম্পের সঙ্গে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের দ্বিপক্ষীয় বৈঠক হওয়ার সম্ভাবনাও তৈরি হয়েছে। কূটনৈতিক মহল মনে করছে, এ বৈঠকে বাণিজ্যিক সম্পর্ক ছাড়াও আঞ্চলিক নিরাপত্তা ইস্যু নিয়ে আলোচনা হতে পারে।

    একইসঙ্গে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে বৈঠকেরও গুঞ্জন শোনা যাচ্ছে। সম্মেলনটি অক্টোবরের শেষভাগ থেকে নভেম্বরের শুরুর দিকে গিয়ংজু শহরে হওয়ার কথা। বিষয়টি সিএনএনকে নিশ্চিত করেছেন ট্রাম্প প্রশাসনের তিনজন কর্মকর্তা।

    হোয়াইট হাউসের কর্মকর্তারা জানিয়েছেন, এ সফরে মূল গুরুত্ব দেয়া হবে বাণিজ্য ও বিনিয়োগের ওপর। সাম্প্রতিক মধ্যপ্রাচ্য সফরের মতোই ট্রাম্প প্রশাসন এটিকে যুক্তরাষ্ট্রে আরও অর্থনৈতিক বিনিয়োগ আনার সুযোগ হিসেবে দেখছে। আলোচনার তালিকায় প্রতিরক্ষা ও বেসামরিক পারমাণবিক সহযোগিতার বিষয়ও থাকতে পারে।

    দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ং সম্প্রতি ট্রাম্পকে অ্যাপেক সম্মেলনে যোগ দেওয়ার আমন্ত্রণ জানিয়েছেন। তিনি আশা প্রকাশ করেছেন, এই সম্মেলন ট্রাম্প ও কিম জং উনের মধ্যে সম্ভাব্য বৈঠকেরও সুযোগ তৈরি করতে পারে। যদিও কিম সেখানে অংশ নেবেন কি না, তা এখনো অনিশ্চিত।

    ট্রাম্প সাংবাদিকদের জানিয়েছেন, তিনি কিমের সঙ্গে সাক্ষাতে আগ্রহী। তাঁর ভাষায়, ‘আমি সেটি করব। তিনি আমার সঙ্গে দেখা করতে চান, আমরাও তার সঙ্গে সম্পর্ক আরও ভালো করতে চাই।’

    এ সফর এমন এক সময়ে হচ্ছে, যখন ট্রাম্প ও শি জিনপিংয়ের সম্পর্ক বাণিজ্যনীতি নিয়ে টানাপোড়েনের মধ্য দিয়ে যাচ্ছে। সম্প্রতি বেইজিংয়ে আয়োজিত সামরিক কুচকাওয়াজে কিম, পুতিন ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অংশগ্রহণকে ট্রাম্প সমালোচনার সুরে উল্লেখ করলেও অনুষ্ঠানের প্রশংসা করেছেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন