বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মোহাম্মদপুরে কোটি টাকা চাঁদা দাবির মামলায় গ্রেপ্তার ৬ কালকিনিতে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত ভোলার অতিরিক্ত জেলা জজের বিরুদ্ধে বিচারিক অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি ডেঙ্গুতে এক সপ্তাহে ৩৩ মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১,৪৮৪ ডেঙ্গু মোকাবিলায় কনটেন্ট ক্রিয়েটরদের এগিয়ে আসার আহ্বান বরফ গলনে বদলাচ্ছে পৃথিবীর আকৃতি, মেরু উঠছে—বিষুবীয় ভূমি নামছে পশ্চিম তীরে প্রেস টিভির নারী সাংবাদিককে আটকের অভিযোগ গুলশান-বনানীর লেক দূষণ বন্ধে সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর নবায়নযোগ্য জ্বালানিতে ১ হাজার ৫০০ কোটি টাকার ঋণ দেবে সরকার হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ৪৬
  • প্রবাসী আইন লঙ্ঘন, সৌদিতে ২০,৮৮২ জন গ্রেপ্তার

    প্রবাসী আইন লঙ্ঘন, সৌদিতে ২০,৮৮২ জন গ্রেপ্তার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সৌদি আরবে আবাসিক, কর্মক্ষেত্র ও সীমান্ত নিরাপত্তা বিধি ভঙ্গের অভিযোগে ২০,৮৮২ জন অবৈধ প্রবাসীকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

    শনিবার (৬ সেপ্টেম্বর) সৌদি প্রেস এজেন্সি এক প্রতিবেদনের বরাত দিয়ে আরব নিউজ জানায়, গত এক সপ্তাহে এই প্রবাসীদের গ্রেপ্তার করা হয়।

    আরব নিউজের প্রতিবেদনে বলা হয়, গ্রেপ্তারকৃতদের মধ্যে আবাসিক আইন লঙ্ঘনের দায়ে ১২ হাজার ৯৭৫ জন, অবৈধভাবে সীমান্ত পাড়ি দেওয়ার চেষ্টাকালে ৪ হাজার ১৮৫ এবং শ্রম সংক্রান্ত আইন ভঙ্গের দায়ে ৩ হাজার ৭২২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

    সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, অবৈধভাবে প্রবেশকারী কোনো ব্যক্তিকে যদি কেউ পরিবহন সুবিধা ও আশ্রয় দেয় তাহলে তাকে ১৫ বছরের কারাদণ্ড এবং ১ মিলিয়ন সৌদি রিয়াল জরিমানা করা হবে। এ ছাড়া যানবাহন ও সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে। আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে অভিযোগ জানাতে মক্কা ও রিয়াদের নাগরিকদের ৯১১ নম্বর এবং অন্যান্য রাজ্যের ক্ষেত্রে ৯৯৯ অথবা ৯৯৬ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।


    দৈএনকে/জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন