বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মোহাম্মদপুরে কোটি টাকা চাঁদা দাবির মামলায় গ্রেপ্তার ৬ কালকিনিতে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত ভোলার অতিরিক্ত জেলা জজের বিরুদ্ধে বিচারিক অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি ডেঙ্গুতে এক সপ্তাহে ৩৩ মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১,৪৮৪ ডেঙ্গু মোকাবিলায় কনটেন্ট ক্রিয়েটরদের এগিয়ে আসার আহ্বান বরফ গলনে বদলাচ্ছে পৃথিবীর আকৃতি, মেরু উঠছে—বিষুবীয় ভূমি নামছে পশ্চিম তীরে প্রেস টিভির নারী সাংবাদিককে আটকের অভিযোগ গুলশান-বনানীর লেক দূষণ বন্ধে সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর নবায়নযোগ্য জ্বালানিতে ১ হাজার ৫০০ কোটি টাকার ঋণ দেবে সরকার হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ৪৬
  • হারিকেন কিকো: গতিপথ পরিবর্তন, শঙ্কা কমেনি

    হারিকেন কিকো: গতিপথ পরিবর্তন, শঙ্কা কমেনি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    যুক্তরাষ্ট্রের হাওয়াই দ্বীপপুঞ্জ আপাতত বড় বিপদ থেকে রক্ষা পেয়েছে শক্তিশালী হারিকেন কিকো ধীরে ধীরে উত্তরমুখী হওয়ায় । প্রবল বাতাস ও ব্যাপক বৃষ্টিপাতের আশঙ্কা কিছুটা কমেছে বলে জানিয়েছে মার্কিন জাতীয় আবহাওয়া অধিদপ্তর। তবে তীব্র ঝড় ও জলোচ্ছ্বাসের শঙ্কা পুরোপুরি কাটেনি।

    শনিবার (৬ সেপ্টেম্বর) সকালে কিকো হাওয়াইয়ের বিগ আইল্যান্ডের হিলো শহরের দক্ষিণ-পূর্বে প্রায় এক হাজার ৬০০ কিলোমিটার দূরে অবস্থান করছিল। সর্বোচ্চ স্থায়ী বাতাসের গতি তখন ঘণ্টায় ১৩০ মাইল (২১৫ কিলোমিটার), যা একে ক্যাটাগরি ৪ হারিকেনে পরিণত করেছিল। তবে পূর্বাভাস অনুযায়ী, কিকো আগামী কয়েক দিনে ধীরে ধীরে দুর্বল হয়ে পড়বে।

    আগের দিনই হাওয়াইয়ের ভারপ্রাপ্ত গভর্নর সিলভিয়া লুক জরুরি অবস্থা ঘোষণা করেছিলেন সম্ভাব্য ক্ষয়ক্ষতির প্রস্তুতি হিসেবে। তবে আবহাওয়াবিদ জোসেফ ক্লার্ক জানিয়েছেন, ঝড় উত্তর দিকে সরে যাওয়ায় হাওয়াইতে প্রবল বাতাসের আশঙ্কা অনেকটাই হ্রাস পেয়েছে।

    যদিও ঝড় সরাসরি হাওয়াইকে আঘাত করবে না, সমুদ্র এখনো বিপজ্জনক রয়ে গেছে। রোববার থেকে বিগ আইল্যান্ড ও মাউইতে উঁচু ঢেউ আছড়ে পড়তে শুরু করবে বলে ধারণা করা হচ্ছে। পূর্বমুখী উপকূলে ঢেউয়ের উচ্চতা ১০ থেকে ১৫ ফুট (৩ থেকে ৪.৫ মিটার) পর্যন্ত পৌঁছাতে পারে, যা সৈকতের ক্ষয়ও ঘটাতে পারে।

    আবহাওয়াবিদরা কিকোর উত্তরমুখী গতিপথে আস্থা প্রকাশ করলেও সতর্ক করে বলেছেন, ঝড়ের পথ অল্প হলেও দক্ষিণমুখী হলে ভারী বৃষ্টি ও ঝুঁকি বেড়ে যেতে পারে। আবার আরও উত্তর দিকে সরে গেলে হাওয়াই একেবারেই নিরাপদ থাকবে।


    দৈএনকে/জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন