বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত বাংলাদেশের বিরুদ্ধে চক্রান্ত করছে: রিজভী ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৭৫৩ আনিসুল হকসহ চারজনের ১৭২ কোটি টাকার সম্পদ, চার্জশিট তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু বুড়ো বলায় আর্জেন্টাইন মিডফিল্ডারকে মাটিতে ফেললেন রোনালদো পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা তালাবদ্ধ কমিউনিটি ক্লিনিক, দেওয়াল টপকে ভেতরে গেলেন এমপি অসদাচরণের অভিযোগে সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকায় ১২ প্রকল্প অনুমোদন
  • সালমোনেলা সংক্রমণ: তাজা শাক-সবজি থেকেও হতে পারে বিপদ

    সালমোনেলা সংক্রমণ: তাজা শাক-সবজি থেকেও হতে পারে বিপদ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    খাবারে বিষক্রিয়া তৈরি করে শরীরে দ্রুত যে ব্যাকটেরিয়া ছড়িয়ে পড়ে তার নাম সালমোনেলা ব্যাকটেরিয়া। এ ব্যাকটেরিয়া এন্টারোব্যাকটেরিয়াসি পরিবারের অন্তর্ভূক্ত। সাধারণত মাংসে এ ব্যাকটেরিয়ার উপস্থিতি সবচেয়ে বেশি লক্ষ্য করা যায়। কিন্তু আপনি জানেন কি, আরও অনেক খাবার রয়েছে যা থেকে দ্রুত ছড়িয়ে পড়তে পারে সালমোনেলা ব্যাকটেরিয়া।

    বিশেষজ্ঞরা বলছেন, সালমোনেলা ব্যাকটেরিয়ার আক্রমণেই সালমোনেলোসিস রোগটি শরীরে দেখা দেয়। এ রোগে আক্রান্ত হলে অন্ত্রের নালীতে ব্যাকটেরিয়াঘটিত সংক্রমণ তৈরি হয়।

    ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদন থেকে জানা যায়, বাসি ও দূষিত খাবারে সালমোনেলা ব্যাকটেরিয়ার উপস্থিতি বেশি পরিমাণে পাওয়া যায়।
     
    এছাড়া মাংসে প্রচুর পরিমাণে এ ব্যাকটেরিয়ার অস্তিত্ব লক্ষ্য করা যায়। তাই মাংস ব্যাকটেরিয়া মুক্ত করতে উচ্চতাপে বেশি সময় নিয়ে রান্না করার পরামর্শ দেন চিকিৎসকরা।
     
    বিশেষজ্ঞরা বলছেন, মাংসের পাশাপাশি তাজা শাক-সবজিতেও এ ব্যাকটেরিয়ার অস্তিত্ব রয়েছে। পাশাপাশি অঙ্কুরিত ছোলা, মুগডাল, বাদামের মাখন, ডিমে খেুঁজে পাওয়া গেছে সালমোনেলা ব্যাকটেরিয়ার অস্তিত্ব।
     
    ভেজা কিংবা স্যাঁতস্যাঁতে পাত্রে মশলা রাখলেও সে মশলায় সালমোনেলা ব্যাকটেরিয়ার সংক্রমণ ঘটে।
     
    করণীয়
     
    খাবারে বিষক্রিয়া তৈরি করা এ ব্যাকটেরিয়া থেকে বাঁচতে-
     
    ১। যেকোনো শাক, সবজি ভালো করে দীর্ঘ সময় ধরে পানিতে ধুয়ে নিন।
    ২। মশলা দীর্ঘ সময়ের জন্য সংরক্ষণের জন্য কাচের পাত্র ব্যবহার করুন।
    ৩। মাংস রান্না করার সময় উচ্চতাপে দীর্ঘসময় রান্না করুন।
      
    ৪। নিজ খাবারের প্লেট, গ্লাস আলাদা করুন।
    ৫। নিরাপদ পানি পান করুন।
    ৬। ফ্রিজে রাখা খাবার, বাসি খাবার, বাইরের খাবার ও দূষিত খাবার খাওয়া থেকে এড়িয়ে চলুন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আরও পড়ুন