বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মোহাম্মদপুরে কোটি টাকা চাঁদা দাবির মামলায় গ্রেপ্তার ৬ কালকিনিতে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত ভোলার অতিরিক্ত জেলা জজের বিরুদ্ধে বিচারিক অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি ডেঙ্গুতে এক সপ্তাহে ৩৩ মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১,৪৮৪ ডেঙ্গু মোকাবিলায় কনটেন্ট ক্রিয়েটরদের এগিয়ে আসার আহ্বান বরফ গলনে বদলাচ্ছে পৃথিবীর আকৃতি, মেরু উঠছে—বিষুবীয় ভূমি নামছে পশ্চিম তীরে প্রেস টিভির নারী সাংবাদিককে আটকের অভিযোগ গুলশান-বনানীর লেক দূষণ বন্ধে সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর নবায়নযোগ্য জ্বালানিতে ১ হাজার ৫০০ কোটি টাকার ঋণ দেবে সরকার হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ৪৬
  • ‘বেপরোয়া’ নেতানিয়াহুর জন্য সৌদির কড়া বার্তা:পরিণতি ভোগ করবে তেল আবিব

    ‘বেপরোয়া’ নেতানিয়াহুর জন্য সৌদির কড়া বার্তা:পরিণতি ভোগ করবে তেল আবিব
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    অধিকৃত পশ্চিম তীরকে ইসরায়েলের মানচিত্রে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা নিয়ে নতুন করে আন্তর্জাতিক অঙ্গনে উত্তেজনা সৃষ্টি হয়েছে। দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এ বিষয়ে কার্যক্রম জোরদার করার পর থেকে একের পর এক সমালোচনা আসছে।

    সংযুক্ত আরব আমিরাতের পর এবার কঠোর হুঁশিয়ারি দিয়েছে সৌদি আরব। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান স্পষ্ট সতর্কবার্তা দিয়ে বলেছেন, যদি ইসরায়েল পশ্চিম তীরকে দখল করে নিজেদের ভূখণ্ডে সংযুক্ত করার পথে এগোয়, তবে তেল আবিবের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক স্থাপনের সব সম্ভাবনা শেষ হয়ে যাবে।

    বিশ্লেষকরা মনে করছেন, এই পরিস্থিতি আব্রাহাম চুক্তির ভবিষ্যতকে অনিশ্চিত করে তুলতে পারে। মধ্যপ্রাচ্যে শান্তি ও কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করার প্রক্রিয়া আবারও বড় ধরনের ধাক্কা খাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

    হামাস উৎখাত ও জিম্মি মুক্তির নামে ২৩ মাসেরও বেশি সময় ধরে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় নির্মম হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে ইসরায়েলি সেনারা। পুরো বিশ্ব তীব্র নিন্দা ও প্রতিবাদ জানালেও নেতানিয়াহু প্রশাসনকে এ গণহত্যায় নিরঙ্কুশ সমর্থন দিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। আর পরম মিত্রের এমন সমর্থন পেয়েই যেন আরও বেপরোয়া হয়ে উঠেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সম্প্রতি গাজা সিটি দখলের পরিকল্পনায় হামলার মাত্রা বাড়িয়ে দিয়েছে তার সেনাবাহিনী। এমনকি অধিকৃত পশ্চিম তীর ইসরায়েলের মানচিত্রে মিশিয়ে ফেলার পরিকল্পনাও এখন প্রকাশ্যে।  

    নেতানিয়াহুর এসব পদক্ষেপের বিরুদ্ধে এরই মধ্যে সোচ্চার বার্তা দিতে শুরু করেছে আরব দেশগুলো।

    ইসরায়েলি গণমাধ্যম কেএএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবের রাজধানী রিয়াদে আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদের সঙ্গে বৈঠকে স্পষ্ট ভাষায় ইসরায়েলকে সতর্ক করেছেন যুবরাজ মোহাম্মদ বিন সালমান। তিনি বলেছেন, তেল আবিব যদি পশ্চিম তীর দখলের দিকে এগোয়, তবে কোনোভাবেই তাদের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক হওয়ার সুযোগ থাকবে না।

    এর আগেই পশ্চিম তীর দখলকে ‘রেড লাইন’ আখ্যা দিয়ে ইসরায়েলকে হুঁশিয়ার করে সংযুক্ত আরব আমিরাত। দেশটি জানায়, আব্রাহাম চুক্তির মূল শর্তই ছিল পশ্চিম তীরের দখলের পাঁয়তারা থেকে ইসরায়েলের সরে যাওয়া। এ অবস্থায় দখলদার মনোভাব থেকে তেল আবিব সরে না এলে সেই চুক্তি থেকে বের হয়ে যাওয়ার হুমকি দিয়েছে আমিরাত ও সৌদি।

    সৌদির ঘনিষ্ঠ এক সূত্র জানায়, পশ্চিম তীর ইসরায়েলের মানচিত্রে সংযুক্তকরণের যেকোনো পদক্ষেপ শুধু আব্রাহাম চুক্তিই ভেঙে দেবে না, বরং সৌদি–ইসরায়েল স্বাভাবিক সম্পর্কের পথও চিরতরে বন্ধ করে দেবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন