বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মোহাম্মদপুরে কোটি টাকা চাঁদা দাবির মামলায় গ্রেপ্তার ৬ কালকিনিতে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত ভোলার অতিরিক্ত জেলা জজের বিরুদ্ধে বিচারিক অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি ডেঙ্গুতে এক সপ্তাহে ৩৩ মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১,৪৮৪ ডেঙ্গু মোকাবিলায় কনটেন্ট ক্রিয়েটরদের এগিয়ে আসার আহ্বান বরফ গলনে বদলাচ্ছে পৃথিবীর আকৃতি, মেরু উঠছে—বিষুবীয় ভূমি নামছে পশ্চিম তীরে প্রেস টিভির নারী সাংবাদিককে আটকের অভিযোগ গুলশান-বনানীর লেক দূষণ বন্ধে সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর নবায়নযোগ্য জ্বালানিতে ১ হাজার ৫০০ কোটি টাকার ঋণ দেবে সরকার হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ৪৬
  • কলকাতার হরিদেবপুরে জন্মদিনের পার্টিতে দুই বন্ধুর ধর্ষণ

    কলকাতার হরিদেবপুরে জন্মদিনের পার্টিতে দুই বন্ধুর ধর্ষণ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    শুক্রবার কলকাতার হরিদেবপুরে জন্মদিনের পার্টিতে যোগ দেওয়ার সময় দুই বন্ধুর দ্বারা ২০ বছর বয়সী এক তরুণী ধর্ষণের শিকার হয়েছেন। খবরটি নিশ্চিত করেছে এনডিটিভি।

    পুলিশের তথ্য অনুযায়ী, ভুক্তভোগী তরুণী তার বন্ধুদের সঙ্গে আড্ডা দেয়ার উদ্দেশ্য নিয়ে ফ্ল্যাটে গিয়েছিলেন। তবে সেখানে উপস্থিত চন্দন মল্লিক ও দ্বীপ নামের দুই যুবক তাকে ধর্ষণ করে বলে অভিযোগ করেছেন তিনি।

    পুলিশ সূত্রে জানা গেছে, জন্মদিন উদযাপনের অজুহাতে চন্দন তরুণীকে দ্বীপের ফ্ল্যাটে নিয়ে যান। সেখানে খাবার খাওয়ার পর যখন তিনি বাড়ি ফেরার চেষ্টা করেন, তখন অভিযুক্তরা তাকে আটকে রেখে দরজা বন্ধ করে ধর্ষণ করে। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে ভুক্তভোগী পালিয়ে এসে পরিবারের সদস্যদের ঘটনার কথা জানান।

    পরিবারের অভিযোগের ভিত্তিতে হরিদেবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে এফআইআর গ্রহণ করেছে এবং তাদের ধরতে জোর তল্লাশি চালানো হচ্ছে। এক পুলিশ কর্মকর্তা জানান, আমরা পলাতক অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছি।

    আভ্যন্তরীণ তদন্ত এবং নজরদারির মাধ্যমে তাদের দ্রুত গ্রেফতারের চেষ্টা চলছে।


    দৈএনকে/জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন