শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ডায়াবেটিস নিয়ন্ত্রণে সচেতনতা ও সম্মিলিত উদ্যোগ জরুরি: প্রধানমন্ত্রী খালদো জয়িার প্রথম মৃত্যুর্বাষকিী উপলক্ষে ২৮ ডসিম্বের নাগরকি স্মরণসভা এমপির গাড়িবহরে থাকা বিএনপি নেতার মৃত্যু আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর
  • নেপালে জেন জি আন্দোলন তীব্র, মন্ত্রীর বাসায় হামলা ও আগুন

    নেপালে জেন জি আন্দোলন তীব্র, মন্ত্রীর বাসায় হামলা ও আগুন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    জেন জি আন্দোলনের উত্তাপ নেপালে রাজনৈতিক নেতাদের বাড়িঘরে ছড়িয়ে পড়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিক্ষোভকারীরা ললিতপুর থেকে বুধানিলকণ্ঠ পর্যন্ত বিভিন্ন মন্ত্রী ও শীর্ষস্থানীয় নেতাদের বাসভবনে পাথর ছোঁড়া ও অগ্নিসংযোগ করেছে।

    এমনকি হামলা চালানো হয়েছে দেশটির প্রধান বিরোধীদলীয় নেতা এবং নেপাল রাষ্ট্র ব্যাংকের গভর্নরের বাসভবনেও। মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম কাঠমান্ডু পোস্ট।

    সংবাদমাধ্যমটি বলছে, মঙ্গলবার নেপালে জেন জি বিক্ষোভকারীরা কাঠমান্ডু উপত্যকা ও বিভিন্ন জেলায় রাজনৈতিক নেতাদের বাড়িঘরে হামলা চালিয়েছে। হামলার সময় তারা পাথর নিক্ষেপ করে এবং কিছু স্থাপনায় অগ্নিসংযোগও করে।

    এর মধ্যে ললিতপুরে নেপালের তথ্য ও যোগাযোগ প্রযুক্তিমন্ত্রী প্রিথ্বী সুব্বা গুরুঙের বাড়িতে আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা। এছাড়া উপ-প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী বিষ্ণু পাউডেলের ভৈসেপাতিস্থ বাসভবনে পাথর নিক্ষেপ করা হয়।

    সোমবার পদত্যাগ করা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখকের বাড়িতেও হামলা চালানো হয়েছে।

    এছাড়া নেপাল রাষ্ট্র ব্যাংকের গভর্নর বিশ্ব পাউডেলের ভৈসেপাতিস্থ বাসভবনে পাথর ছোড়া হয়। বিক্ষোভকারীরা সাবেক প্রধানমন্ত্রী ও নেপালি কংগ্রেস সভাপতি শেরবাহাদুর দেউবার বুধানিলকণ্ঠাস্থ বাড়ির কাছেও পৌঁছে যায়। তবে কোনও ধরনের আক্রমণের আগেই তাদের আটকানো সম্ভব হয়।

    একইভাবে প্রধান বিরোধীদল সিপিএন (মাওবাদী) চেয়ারম্যান পুষ্পকমল দাহালের খুমালতার বাসভবনেও বিক্ষোভকারীরা পাথর নিক্ষেপ করেছে।

    স্থানীয় সংবাদদাতারা জানিয়েছেন, নিরাপত্তা জোরদার করা সত্ত্বেও বিভিন্ন জেলায় মুখ্যমন্ত্রী, প্রাদেশিক মন্ত্রী ও অন্য নেতাদের বাসভবনও হামলার লক্ষ্যবস্তুতে পরিণত করেছে বিক্ষোভকারীরা।


    দৈএনকে/জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন