বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মোহাম্মদপুরে কোটি টাকা চাঁদা দাবির মামলায় গ্রেপ্তার ৬ কালকিনিতে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত ভোলার অতিরিক্ত জেলা জজের বিরুদ্ধে বিচারিক অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি ডেঙ্গুতে এক সপ্তাহে ৩৩ মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১,৪৮৪ ডেঙ্গু মোকাবিলায় কনটেন্ট ক্রিয়েটরদের এগিয়ে আসার আহ্বান বরফ গলনে বদলাচ্ছে পৃথিবীর আকৃতি, মেরু উঠছে—বিষুবীয় ভূমি নামছে পশ্চিম তীরে প্রেস টিভির নারী সাংবাদিককে আটকের অভিযোগ গুলশান-বনানীর লেক দূষণ বন্ধে সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর নবায়নযোগ্য জ্বালানিতে ১ হাজার ৫০০ কোটি টাকার ঋণ দেবে সরকার হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ৪৬
  • বিক্ষোভের উত্তাপে কাঠমান্ডু বিমানবন্দর ফ্লাইট বন্ধ ঘোষণা

    বিক্ষোভের উত্তাপে কাঠমান্ডু বিমানবন্দর ফ্লাইট বন্ধ ঘোষণা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    জেনারেশন জি এর বিক্ষোভ এবং নিরাপত্তাজনিত পরিস্থিতির কারণে মঙ্গলবার নেপালের রাজধানী কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে সব ফ্লাইট বাতিল করা হয়েছে। বিমানবন্দর কর্তৃপক্ষ যাত্রীসহ সংশ্লিষ্ট সকলের কাছে অসুবিধার জন্য ক্ষমা চেয়ে বিবৃতি দিয়েছে। খবরটি দিয়েছে দ্য কাঠমান্ডু পোস্ট।

    সোমবার জেন-জি বিক্ষোভ ও প্রতিবাদে পুলিশের গুলিতে ১৯ জন নিহত ও চার শতাধিক আহতের ঘটনায় ক্ষুব্ধ হয়ে তরুণরা টানা দ্বিতীয় দিনের মতো রাজপথে নেমে আসে এবং দেশটির শীর্ষ রাজনৈতিক নেতা ও মন্ত্রিদের বাসভাবনে হামলা ও আগুন ধরিয়ে দেয়ে বিক্ষোভকারীরা। এই পরিস্থিতিতেই ফ্লাইট বাতিল হলো।

    কাঠমান্ডুর কোটেশ্বর এলাকার কাছে আগুনের ধোঁয়ার কুণ্ডলীর কারণে স্থানীয় সশয় দুপুর পৌণে একটার দিকে ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সব ফ্লাইট বন্ধ করে দেয়া হয়। বিমানবন্দর কর্তৃপক্ষে জেনারেল ম্যানেজার হংস রাজ পান্ডে জানিয়েছেন, বিমানবন্দর বন্ধ নেই। আমরাও এটি বন্ধ করব না।

    যানবাহন চলাচলে সমস্যার কারণে ক্রু ও পাইলটরা সময়মতো বিমানবন্দরে পৌঁছাতে পারছেন না, যার ফলে উড়োজাহাজগুলোর উড্ডয়ন বন্ধ করতে বাধ্য হচ্ছে কর্তৃপক্ষ। বুদ্ধ এয়ারসহ দেশীয় বিমান সংস্থাগুলোও নিরাপত্তার কারণে তাদের সব ফ্লাইট স্থগিত করেছে। সাময়িক দুর্ভোগের জন্য ক্ষমা চেয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

    এর আগে নেপালের রাজধানী কাঠমান্ডুর সানেপায় দেশটির ক্ষমতাসীন নেপালি কংগ্রেস দলের কেন্দ্রীয় কার্যালয়ে আগুন ধরিয়ে দেয় তরুণ বিক্ষোভকারীরা। টানা দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ চলার সময় মঙ্গলবার স্থানীয় সময় দুপুরের দিকে কংগ্রেসের কার্যালয়ে আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা।

    সোমবার নিরাপত্তা বাহিনীর সাথে সংঘর্ষে ১৯ জন তরুণ বিক্ষোভকারী নিহত হওয়ার পরদিন সকাল থেকেই আবারও রাজপথে নেমে আসতে শুরু করে বিক্ষোভকারীরা। কর্তৃপক্ষ সমাবেশ দমনে বলপ্রয়োগ করার প্রতিবাদে এই ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে দেশটির তরুণ প্রজন্মের মধ্যে।

    দুর্নীতি ও অপশাসনের বিরুদ্ধে রাস্তায় বিক্ষোভ শুরু হওয়ার পর থেকে তা আরও তীব্র হয়ে ওঠে। মঙ্গলবার সকালে বিক্ষোভকারীরা তাদের কর্মকাণ্ড আরও তীব্র করে তোলে রাজনৈতিক নেতাদের বাড়ি এবং প্রধান দলগুলোর কার্যালয় লক্ষ্য করে পাথর ছোঁড়ার পাশাপাশি আগুন ধরিয়ে দেয়।

    কাঠমান্ডু উপত্যকা এবং বেশ কয়েকটি জেলার পরিস্থিতি উত্তেজনাপূর্ণ থাকায় অস্থিরতা নিয়ন্ত্রণে বিভিন্ন এলাকায় কারফিউ জারি করা হয়েছে। তবে কারফিউ উপেক্ষা করেই রাজপথে নামছেন তরুণ বিক্ষোভকারীরা।


    দৈএনকে/জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন