শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ডায়াবেটিস নিয়ন্ত্রণে সচেতনতা ও সম্মিলিত উদ্যোগ জরুরি: প্রধানমন্ত্রী খালদো জয়িার প্রথম মৃত্যুর্বাষকিী উপলক্ষে ২৮ ডসিম্বের নাগরকি স্মরণসভা এমপির গাড়িবহরে থাকা বিএনপি নেতার মৃত্যু আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর
  • নেপালের অস্থিরতায় ভারত সীমান্তে উচ্চ সতর্কতায়

    নেপালের অস্থিরতায় ভারত সীমান্তে উচ্চ সতর্কতায়
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    নেপালে চলমান বিক্ষোভের জেরে প্রধানমন্ত্রী কেপি শর্মা অলির পদত্যাগের পর দেশটিতে ভয়াবহ অস্থিতিশীলতা সৃষ্টি হয়েছে। মঙ্গলবার দ্বিতীয় দিনেও কারফিউ উপেক্ষা করে হাজার হাজার বিক্ষোভকারী রাস্তায় নেমে আসেন। তারা প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর বাসভবনসহ সরকারি-বেসরকারি বিভিন্ন স্থাপনায় ভাঙচুর ও অগ্নিসংযোগ চালিয়েছে।

    এই পরিস্থিতিতে নেপালের প্রতিবেশী ভারত বলছে, তারা নেপালের পরিস্থিতি ঘনিষ্ঠভাবে নজরদারি করছে। এমনকি নেপালের পদত্যাগ করা প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি ভারতে পালিয়ে যেতে পারেন বলেও আশঙ্কা প্রকাশ করেছেন অনেকে। তবে তার পদত্যাগের পর নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে সব ধরনের বিমানের উড্ডয়ন এবং অবতরণ বাতিল করে দিয়েছে কর্তৃপক্ষ।

    এর মাঝেই সেখান থেকে মাত্র দুটি বিমান থাইল্যান্ড এবং চীনের উদ্দেশে যাত্রা শুরু করেছে বলে দেশটির সংবাদমাধ্যম খবর দিয়েছে। তবে এই দুই ফ্লাইটে পদত্যাগ করা প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি ছিলেন কি না তা নিশ্চিত হওয়া যায়নি।

    এদিকে, নেপালের সঙ্গে সীমান্তে উচ্চ সতর্কতা জারি করে ভারত বলেছে, নেপালে চলমান বিক্ষোভে প্রাণহানির ঘটনায় নয়াদিল্লি গভীরভাবে উদ্বিগ্ন। বিক্ষোভ চলমান থাকায় পরিস্থিতি ঘনিষ্ঠভাবে নজরদারি করা হচ্ছে।

    ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘‘ঘনিষ্ঠ বন্ধু ও প্রতিবেশী হিসেবে আমরা আশা করছি, সংশ্লিষ্ট সকল পক্ষ সংযম প্রদর্শন করবেন এবং শান্তিপূর্ণ উপায়ে ও আলোচনার মাধ্যমে যেকোনও সমস্যার সমাধান করবেন।’’

    বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘‘আমরা লক্ষ্য করেছি, কর্তৃপক্ষ কাঠমান্ডু এবং নেপালের আরও কয়েকটি শহরে কারফিউ জারি করেছে। নেপালে অবস্থানরত ভারতীয় নাগরিকদের সতর্কতা অবলম্বন এবং নেপালি কর্তৃপক্ষের জারি করা পদক্ষেপ ও নির্দেশনা মেনে চলতে পরামর্শ দেওয়া হচ্ছে।’’

    নেপালে চলমান অস্থিরতার মাঝে ভারতের পশ্চিমবঙ্গের পানিটাঙ্কিতে ভারত-নেপাল সীমান্তে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। সেখানকার পুলিশ সুপার প্রবীণ প্রকাশ বলেছেন, নেপাল সীমান্তে পুলিশ তল্লাশি চৌকি স্থাপন এবং নিরাপত্তা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। কর্তৃপক্ষ সতর্ক অবস্থায় রয়েছে। সীমান্ত পারাপার ও চলমান পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।


    দৈএনকে/জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন