বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মোহাম্মদপুরে কোটি টাকা চাঁদা দাবির মামলায় গ্রেপ্তার ৬ কালকিনিতে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত ভোলার অতিরিক্ত জেলা জজের বিরুদ্ধে বিচারিক অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি ডেঙ্গুতে এক সপ্তাহে ৩৩ মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১,৪৮৪ ডেঙ্গু মোকাবিলায় কনটেন্ট ক্রিয়েটরদের এগিয়ে আসার আহ্বান বরফ গলনে বদলাচ্ছে পৃথিবীর আকৃতি, মেরু উঠছে—বিষুবীয় ভূমি নামছে পশ্চিম তীরে প্রেস টিভির নারী সাংবাদিককে আটকের অভিযোগ গুলশান-বনানীর লেক দূষণ বন্ধে সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর নবায়নযোগ্য জ্বালানিতে ১ হাজার ৫০০ কোটি টাকার ঋণ দেবে সরকার হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ৪৬
  • ফ্রান্সের নতুন নেতৃত্বে লুকোনু

    ফ্রান্সের নতুন নেতৃত্বে লুকোনু
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সেবাস্টিয়ান লুকোনুকে ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী হিসেবে নাম ঘোষণা করেছেন প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রো। ৩৯ বছর বয়সী এই সাবেক প্রতিরক্ষামন্ত্রী দীর্ঘদিন ধরে মাক্রোর ঘনিষ্ঠ মিত্র এবং ২০১৭ সালের প্রেসিডেন্ট নির্বাচনে তাকে সমর্থন দিয়েছিলেন। খবর: আল জাজিরা।

    ফ্রান্সের এলিসি প্রাদাস এক বিবৃতিতে বলেছে, ফ্রান্সের পরবর্তী বাজেট গ্রহণের লক্ষ্য নিয়ে সেবাস্টিয়ানকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়ার দায়িত্ব দেয়া হয়েছে।

    তার পূর্বসূরি ফ্রাসোয়া বায়রু এই বাজেট পরিকল্পনার বিরুদ্ধেই ব্যাপক বিরোধিতার মুখে অচলাবস্থা নিরসনে আকস্মিকভাবে আস্থাভোট আহ্বান করেছিলেন।

    এরপর প্রধানমন্ত্রীকে উৎখাত করা এবং তার সংখ্যালঘু সরকারকে টেনে নামাতে পার্লামেন্টে ভোট হয়। এমপিদের ৩৬৪-১৯৪ ভোটে হেরে যান বায়রু।

    বায়রু তার সরকারের ব্যয় কমানো এবং ঋণের বোঝা সামাল দেওয়ার পরিকল্পনার পক্ষে যথেষ্ট সমর্থন আদায়ের চেষ্টা নিয়েছিলেন আস্থাভোট ডেকে। তবে বিরোধী দলগুলো আগেই বলেছিল তারা তাকে সমর্থন করবে না।

    এ পরিস্থিতিতে আস্থাভোটে বায়রুর হার অবশ্যম্ভাবী ছিল। তার পরাজয়ের ফলে দুই বছরেরও কম সময়ের মধ্যে প্রেসিডেন্ট মাক্রোঁকে নতুন প্রধানমন্ত্রী বেছে নিতে হল।


    দৈএনকে/জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন