বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মোহাম্মদপুরে কোটি টাকা চাঁদা দাবির মামলায় গ্রেপ্তার ৬ কালকিনিতে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত ভোলার অতিরিক্ত জেলা জজের বিরুদ্ধে বিচারিক অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি ডেঙ্গুতে এক সপ্তাহে ৩৩ মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১,৪৮৪ ডেঙ্গু মোকাবিলায় কনটেন্ট ক্রিয়েটরদের এগিয়ে আসার আহ্বান বরফ গলনে বদলাচ্ছে পৃথিবীর আকৃতি, মেরু উঠছে—বিষুবীয় ভূমি নামছে পশ্চিম তীরে প্রেস টিভির নারী সাংবাদিককে আটকের অভিযোগ গুলশান-বনানীর লেক দূষণ বন্ধে সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর নবায়নযোগ্য জ্বালানিতে ১ হাজার ৫০০ কোটি টাকার ঋণ দেবে সরকার হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ৪৬
  • নেপালের সেনাবাহিনী বিদেশিদের সহায়তার আহ্বান জানাল

    নেপালের সেনাবাহিনী বিদেশিদের সহায়তার আহ্বান জানাল
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    নেপালের চলমান বিক্ষোভ ও অস্থিরতার কারণে বিদেশি নাগরিকরা ভোগান্তিতে পড়েছেন। এমন পরিস্থিতিতে আটকে পড়া পর্যটক ও দর্শনার্থীদের নিকটস্থ নিরাপত্তা বাহিনীর কাছে সহায়তা চাইতে আহ্বান জানিয়েছে নেপালি সেনাবাহিনী।

    বুধবার (১০ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম হিমলয়ান টাইমস।

    সংবাদমাধ্যমটি বলছে, চলমান জটিল পরিস্থিতির মধ্যে নেপালে আটকে পড়া বিদেশি নাগরিকদের নিকটস্থ নিরাপত্তা সংস্থার কাছ থেকে দ্রুত সহায়তা নিতে আহ্বান জানিয়েছে নেপালি সেনাবাহিনী।

    সেনাবাহিনীর জনসংযোগ ও তথ্য অধিদপ্তর থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, উদ্ধার বা জরুরি সহায়তার অপেক্ষায় থাকা বিদেশি নাগরিকরা যেন সরাসরি মাঠে মোতায়েন নিরাপত্তা সদস্যদের সঙ্গে যোগাযোগ করেন।

    বিবৃতিতে হোটেল, পর্যটন ব্যবসায়ী ও সংশ্লিষ্ট অন্যান্য সংগঠনের সঙ্গে সমন্বয় বাড়ানোরও আহ্বান জানানো হয়, যাতে বিদেশি নাগরিকদের দ্রুত সহায়তা নিশ্চিত করা যায়।

    এদিকে জেনারেশন জি’র নেতৃত্বে বিক্ষোভ অব্যাহত থাকায় কাঠমান্ডু উপত্যকাজুড়ে সতর্ক অবস্থায় রয়েছে কর্তৃপক্ষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে কারফিউ জারি, চলাচলে নিষেধাজ্ঞা এবং ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর সাময়িক বন্ধ করে দেওয়া হয়েছে।

    এই পরিস্থিতিতে পর্যটকসহ বিদেশি দর্শনার্থীরাও ভোগান্তিতে পড়েছেন। একাধিক বিমান সংস্থা ফ্লাইট স্থগিত করেছে এবং হোটেলগুলোতে আটকে পড়া যাত্রীদের আবাসন জোগাতে সমস্যা দেখা দিয়েছে।


    দৈএনকে/জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন