বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মোহাম্মদপুরে কোটি টাকা চাঁদা দাবির মামলায় গ্রেপ্তার ৬ কালকিনিতে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত ভোলার অতিরিক্ত জেলা জজের বিরুদ্ধে বিচারিক অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি ডেঙ্গুতে এক সপ্তাহে ৩৩ মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১,৪৮৪ ডেঙ্গু মোকাবিলায় কনটেন্ট ক্রিয়েটরদের এগিয়ে আসার আহ্বান বরফ গলনে বদলাচ্ছে পৃথিবীর আকৃতি, মেরু উঠছে—বিষুবীয় ভূমি নামছে পশ্চিম তীরে প্রেস টিভির নারী সাংবাদিককে আটকের অভিযোগ গুলশান-বনানীর লেক দূষণ বন্ধে সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর নবায়নযোগ্য জ্বালানিতে ১ হাজার ৫০০ কোটি টাকার ঋণ দেবে সরকার হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ৪৬
  • ইন্দোনেশিয়ার বালি ও ফ্লোরেসে বন্যা, মৃত ৬

    ইন্দোনেশিয়ার বালি ও ফ্লোরেসে বন্যা, মৃত ৬
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ইন্দোনেশিয়ার আকস্মিক বন্যায় দুই জনপ্রিয় পর্যটনকেন্দ্র, বালি ও ফ্লোরেস দ্বীপ, তলিয়ে গেছে। এতে অন্তত ছয়জনের মৃত্যু হয়েছে এবং আরও চারজন নিখোঁজ রয়েছেন। বুধবার (১০ সেপ্টেম্বর) দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা এ তথ্য জানিয়েছে। খবর: এএফপি।

    জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার (বিএনপিবি) মুখপাত্র আবদুল মুহারি এক বিবৃতিতে বলেন, মঙ্গলবার রাত থেকে শুরু হওয়া প্রবল বৃষ্টিতে বালির চার জেলায় বন্যা পরিস্থিতি দেখা দেয়। এতে অন্তত ৮৫ জনকে সরিয়ে নেওয়া হয়েছে।

    অন্যদিকে সোমবার পূর্ব নুসা তেঙ্গারা প্রদেশের ফ্লোরেস দ্বীপেও আকস্মিক বন্যা আঘাত হানে। এতে ১৮টি গ্রামের সড়ক যোগাযোগ ও ফোন সেবা বিচ্ছিন্ন হয়ে পড়ে বলে জানান আবদুল মুহারি।

    দুটি দ্বীপেই প্রাণহানি ঘটেছে বলে নিশ্চিত করেছেন সংস্থাটির প্রধান সুহারিয়ানতো। তিনি বলেন, বালির জেমব্রানা জেলায় দুইজন মারা গেছেন। আর পূর্ব নুসা তেঙ্গারার নাগেকেও জেলায় চারজনের মৃত্যু হয়েছে এবং চারজন এখনো নিখোঁজ রয়েছে।

    তিনি আরও জানান, বুধবার পর্যন্ত বালির কিছু এলাকায় এখনো পানি জমে আছে, যদিও ফ্লোরেস দ্বীপের পানি নেমে গেছে।প্রতি বছর নভেম্বর থেকে এপ্রিল পর্যন্ত ইন্দোনেশিয়ায় বর্ষাকালে ভূমিধস, আকস্মিক বন্যা এবং জলবাহিত রোগ দেখা দেয়।

    জলবায়ু পরিবর্তনের কারণে মৌসুমি বৃষ্টির ধরণও বদলাচ্ছে। এতে বর্ষাকালের স্থায়িত্ব ও তীব্রতা বেড়েছে, বাড়ছে ভারি বৃষ্টি, আকস্মিক বন্যা ও ঝোড়ো হাওয়ার প্রবাহ।

    চলতি বছরের মার্চে জাভা দ্বীপে প্রবল বর্ষণের পর বন্যা ও ভূমিধসে তিনজনের মৃত্যু হয় এবং পাঁচজন নিখোঁজ হন। এর আগে জানুয়ারিতে মধ্য জাভার একটি শহরে বন্যা ও ভূমিধসে কমপক্ষে ২৫ জনের প্রাণহানি ঘটে।


    দৈএনকে/জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন