বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj

প্রাচীন ঐতিহ্য থেকে আজও প্রিয় সন্দেশ

প্রাচীন ঐতিহ্য থেকে আজও প্রিয় সন্দেশ
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সন্দেশ বাঙালির অন্যতম জনপ্রিয় ও ঐতিহ্যবাহী একটি মিষ্টি। দুধ থেকে তৈরি ছানাকে নানা উপকরণের সঙ্গে মিশিয়ে এই মিষ্টি বানানো হয়। নরম, মোলায়েম আর সুগন্ধে ভরপুর সন্দেশ শুধু স্বাদের জন্যই নয়, অতিথি আপ্যায়ন কিংবা উৎসব-অনুষ্ঠানেও বিশেষ জায়গা দখল করে আছে।

  • সন্দেশ  রেসিপি 

উপকরণ

  • দুধ – ১ লিটার
  • লেবুর রস বা ভিনেগার – ২ টেবিল চামচ (ছানা বানানোর জন্য)
  • চিনি গুঁড়া – ½ কাপ (স্বাদ অনুযায়ী কম-বেশি)
  • এলাচ গুঁড়া – ½ চা চামচ
  • পেস্তা/কাজু/বাদাম কুচি – সাজানোর জন্য

প্রণালী

১. ছানা তৈরি করা
দুধ ফুটিয়ে নিন।
ফুটে উঠলে লেবুর রস বা ভিনেগার দিয়ে নেড়ে নিন।
দুধ ফেটে গেলে পাতলা কাপড় বা ছাঁকনি দিয়ে ছানা আলাদা করে নিন।
ঠান্ডা পানিতে ধুয়ে নিন যাতে লেবুর টকভাব চলে যায়।
অতিরিক্ত পানি ঝরিয়ে কাপড়ে বেঁধে ৩০ মিনিট রেখে দিন।

২. মণ্ড তৈরি করা
ঝরানো ছানা ভালোভাবে হাত দিয়ে মেখে নিন।
চিনি গুঁড়া ও এলাচ মিশিয়ে আরও কিছুক্ষণ মেখে নিন যাতে মসৃণ হয়।

৩. সন্দেশ তৈরি
মিশ্রণটি একটি নন-স্টিক প্যানে হালকা আঁচে ৪–৫ মিনিট নেড়ে নিন (অতিরিক্ত শুকিয়ে ফেলবেন না)।
নামিয়ে ঠান্ডা হলে ছোট ছোট লাড্ডুর মতো করে গোল করো বা মোল্ডে চাপ দিয়ে আকৃতি দিন।
উপর থেকে পেস্তা/কাজু/বাদাম কুচি দিয়ে সাজিয়ে নিন।


দৈএনকে/জে .আ
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন