শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মোহাম্মদপুরে কোটি টাকা চাঁদা দাবির মামলায় গ্রেপ্তার ৬ কালকিনিতে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত ভোলার অতিরিক্ত জেলা জজের বিরুদ্ধে বিচারিক অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি ডেঙ্গুতে এক সপ্তাহে ৩৩ মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১,৪৮৪ ডেঙ্গু মোকাবিলায় কনটেন্ট ক্রিয়েটরদের এগিয়ে আসার আহ্বান বরফ গলনে বদলাচ্ছে পৃথিবীর আকৃতি, মেরু উঠছে—বিষুবীয় ভূমি নামছে পশ্চিম তীরে প্রেস টিভির নারী সাংবাদিককে আটকের অভিযোগ গুলশান-বনানীর লেক দূষণ বন্ধে সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর নবায়নযোগ্য জ্বালানিতে ১ হাজার ৫০০ কোটি টাকার ঋণ দেবে সরকার হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ৪৬
  • নেপালে আগামী ৫ মার্চ জাতীয় নির্বাচন

    নেপালে আগামী ৫ মার্চ জাতীয় নির্বাচন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    নেপালের প্রেসিডেন্ট রাম চন্দ্র পাওদেল শুক্রবার দেশের জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন। আগামী ৫ মার্চ বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে হাউস অব রিপ্রেজেনটেটিভস (পার্লামেন্ট) নির্বাচনের ভোটগ্রহণ। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

    এর আগে প্রধানমন্ত্রী কে.পি. শর্মা ওলি দুর্নীতি ও স্বজনপ্রীতির বিরুদ্ধে আন্দোলন ও সহিংসতার প্রেক্ষাপটে পদত্যাগ করেন। এরপর দেশটির প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে সুশীলা কার্কি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে শপথ নেন। তার পরামর্শে প্রেসিডেন্ট পার্লামেন্ট ভেঙে নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত নেন।

    কয়েকদিনের সহিংসতার পর পরিস্থিতি এখন স্বাভাবিক হয়ে আসছে। দোকানপাট খুলতে শুরু করেছে এবং সড়কে যানবাহনের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। ভারতের পক্ষ থেকেও নেপালে স্থিতিশীলতা এবং শান্তি প্রতিষ্ঠার আশাবাদ প্রকাশ করা হয়েছে।

    নেপালে ২০০৮ সালের রাজতন্ত্র বিলুপ্তির পর থেকে রাজনৈতিক অস্থিরতা ও অর্থনৈতিক সংকট অব্যাহত আছে। চাকরির অভাবে লাখ লাখ তরুণ দেশত্যাগ করে মধ্যপ্রাচ্য, দক্ষিণ কোরিয়া ও মালয়েশিয়ায় কর্মসংস্থানের সন্ধান করছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন