বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj

চট্টগ্রামের পটিয়ায় সড়ক দুর্ঘটনায় দু’জন নিহত

চট্টগ্রামের পটিয়ায় সড়ক দুর্ঘটনায় দু’জন নিহত
ছবি: সংগৃহীত
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

চট্টগ্রামের পটিয়া উপজেলায় শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় দু’জন নিহত হয়েছেন। পুলিশ জানায়, দুপুর পৌনে ১টার দিকে গৈড়লার টেক এলাকায় লেগুনার চাপায় মারা যান শের মোহাম্মদ (৬০)।

এছাড়া উপজেলার অন্য একটি স্থানে ঘটে যাওয়া আরেকটি দুর্ঘটনায় আরও একজনের মৃত্যু হয়েছে। স্থানীয় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

তিনি ওই এলাকার মৃত আবদুল হামিদের ছেলে। জমিতে কাজ করতে যাওয়ার পথে মহাসড়ক পার হওয়ার সময় লেগুনার চাপায় ঘটনাস্থলেই মারা যান তিনি।

এছাড়া দুপুর আড়াইটার দিকে উপজেলার জলুয়ার দিঘিরপাড় এলাকায় পূরবী পরিবহনের একটি চেয়ারকোচের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপভ্যানের চালক আবদুল কাদের (৪২) ঘটনাস্থলেই মারা যান। তিনি নোয়াখালী জেলার মোহাম্মদ কিবরিয়ার ছেলে। পুলিশ বাসটি জব্দ করেছে।

পটিয়া ক্রসিং হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসীম উদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। দুর্ঘটনাকবলিত গাড়িগুলো জব্দ করা হয়েছে। আইনগত প্রক্রিয়া চলছে।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন