বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • এশিয়া গেমসে ব্যাটিং ব্যর্থ হলে বাদ পড়তে পারেন নারী দলের ব্যাটিং কোচ ৩ অক্টোবর থেকে মাঠে গড়াচ্ছে ঘরোয়া ক্রিকেট, শুরু এনসিএল দিয়ে বাংলাদেশের গণতন্ত্র পুনর্গঠনে সহায়তার আশ্বাস জার্মান রাষ্ট্রদূতের যে হত্যার রহস্য আজও ঘিরে আছে আমেরিকাকে বাংলাদেশের স্বাস্থ্যসেবায় সহযোগিতা বাড়াতে চায় ডেনমার্ক মক্কায় হামলার নিন্দা জানানো নৈতিক ও ঈমানি দায়িত্ব: শফিকুর রহমান র‍্যাব বিলুপ্ত, নতুন নামে যাত্রা শুরু এসআরবির অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প : ব্যয় আড়াই লাখ কোটি টাকা জামায়াত নেতাদের সঙ্গে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ শিক্ষিকা রনজিনা পারভীন মৃত্যুর ঘটনায় দুই ছিনতাইকারী গ্রেপ্তার
  • পাসপোর্ট অফিসে দালালবিরোধী অভিযানে গ্রেফতার ৪

    পাসপোর্ট অফিসে দালালবিরোধী অভিযানে গ্রেফতার ৪
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    রাজধানীর আগারগাঁও এলাকায় পাসপোর্ট অফিস সংলগ্ন স্থানে র‍্যাব-২ পরিচালিত দালালবিরোধী বিশেষ অভিযানে গ্রেপ্তার চারজনকে বিভিন্ন মেয়াদের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। 

    র‍্যাব-২ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সোমবার সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত এই অভিযান চালানো হয়েছে।

    গ্রেপ্তার চারজন হলেন-আবু সালেহ (২৬), আয়নাল হক (৬৫) মো. সুজন (২৮), ও স্বপন পাঠান (৩৬)।

    সালেহ, আয়নাল এবং সুজনের ১০ দিনের এবং স্বপনকে ৭ দিনের সাজা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

    বিজ্ঞপ্তিতে র‍্যাব-২ বলছে, "সংঘবদ্ধ একটি দালাল চক্র আগারগাঁও পাসপোর্ট অফিসের সামনে এবং পার্শ্ববর্তী ব্যাংকে টাকা জমা দেওয়া প্রার্থীদের পাসপোর্ট ফরম পূরণ, ফরম সত্যায়ন, কাগজপত্র ঘাটতি, ভুল বা ভুয়া কাগজপত্র, এমনকি ৫ থেকে ৬ হাজার টাকায় ভেরিফিকেশন ছাড়া অতি দ্রুত পাসপোর্ট তৈরির সম্পূর্ণ দায়িত্ব নেয়ার জন্য প্রলুব্ধ করে।"

    প্রতারণার বিষয়টি বুঝতে পেরে কেউ দালালদের প্রস্তাবে রাজি না হলেও তাদেরকে ত্যক্ত বিরক্ত করা হয় বলে জানিয়েছে র‍্যাব।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন