বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জলবদ্ধতা নিরসনে রাধিকা মোহন বসাক লেনে পরামর্শ সভা অনুষ্ঠিত

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জলবদ্ধতা নিরসনে রাধিকা মোহন বসাক লেনে পরামর্শ সভা অনুষ্ঠিত
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জলবদ্ধতা নিরসন ও ড্রেন সংস্কারের দাবিতে রাজধানীর রাধিকা মোহন বসাক লেনে এলাকাবাসীর সাথে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলীসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে এক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়।


 

কোতোয়ালি থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক নব গোপাল দত্তের সভাপতিত্বে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা কলেজের সাবেক ভিপি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির যুববিষয়ক সহ-সম্পাদক মীর নেওয়াজ আলী নেওয়াজ।


 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোতোয়ালি থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাউসার আহাম্মেদ জজ, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক শেখ সালমান, কোতোয়ালি থানা স্বেচ্ছাসেবক দল নেতা রানা নাগ ও নারায়ণ দাস, কোতোয়ালি থানা জিয়া মঞ্চের সভাপতি মো: জলিল, সাধারণ সম্পাদক মো: তারেকসহ জিয়া মঞ্চ নেতা রুবেল, মো: সেন্টু, সোলেমান, মো: সজিব। এছাড়াও কোতোয়ালি থানা যুব নেতা মো: মেহেদী হাসান, মো: সুরাজ, মো: নুরুল ইসলাম বাবু, মো: অপি এবং ছাত্র নেতা মো: রাকিব, বাপ্পিসহ অসংখ্য নেতা-কর্মী উপস্থিত ছিলেন।


 

সভায় মীর নেওয়াজ আলী নেওয়াজ বলেন, “ধর্ম যার যার, রাষ্ট্র সবার। জাতীয়তাবাদী দলের মতাদর্শে সংখ্যালঘু বলতে কোনো শব্দ নেই।” তিনি সবাইকে অগ্রিম শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানান। একইসাথে তিনি দুর্গাপূজার আগেই জলবদ্ধতা নিরসনের সর্বোচ্চ পদক্ষেপ নিতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের আহ্বান জানান এবং এলাকাবাসীদের আশ্বস্ত করেন।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন