শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মোহাম্মদপুরে কোটি টাকা চাঁদা দাবির মামলায় গ্রেপ্তার ৬ কালকিনিতে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত ভোলার অতিরিক্ত জেলা জজের বিরুদ্ধে বিচারিক অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি ডেঙ্গুতে এক সপ্তাহে ৩৩ মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১,৪৮৪ ডেঙ্গু মোকাবিলায় কনটেন্ট ক্রিয়েটরদের এগিয়ে আসার আহ্বান বরফ গলনে বদলাচ্ছে পৃথিবীর আকৃতি, মেরু উঠছে—বিষুবীয় ভূমি নামছে পশ্চিম তীরে প্রেস টিভির নারী সাংবাদিককে আটকের অভিযোগ গুলশান-বনানীর লেক দূষণ বন্ধে সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর নবায়নযোগ্য জ্বালানিতে ১ হাজার ৫০০ কোটি টাকার ঋণ দেবে সরকার হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ৪৬
  • প্রেমিককে গাছের সাথে বেঁধে কলেজছাত্রীকে দলবদ্ধ ধর্ষণ!

    প্রেমিককে গাছের সাথে বেঁধে কলেজছাত্রীকে দলবদ্ধ ধর্ষণ!
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ভারতের ওড়িশা রাজ্যে মন্দিরের পাশে এক কলেজছাত্রী দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন। প্রেমিকের সঙ্গে বেড়াতে গিয়ে এ ঘটনা ঘটে। ইতিমধ্যে তিনজনকে গ্রেপ্তার করেছে স্থানীয় পুলিশ। 

    মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে জানা গেছে এ তথ্য। 

    পুলিশের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানিয়েছে, গত শনিবার ভুক্তভোগী তরুণী এবং তার প্রেমিক পুরীতে বেড়াতে গিয়ে বালিহারচণ্ডী মন্দিরের কাছে বসে ছিলেন। হঠাৎ, একদল স্থানীয় বখাটে ওই তরুণ-তরুণীর ভিডিও করতে শুরু করে এবং সেই ভিডিও মুছে ফেলার বিনিময়ে তাদের কাছে টাকা দাবি করে।

    কিন্তু টাকা দিতে অস্বীকৃতি জানালে, ওই দলের দুই ব্যক্তি তরুণীটিকে ধর্ষণ করে এবং অন্যরা তার প্রেমিককে মারধর করে এবং তাকে একটি গাছের সাথে বেঁধে রাখে।

    পুলিশ জানিয়েছে, যৌন নির্যাতনের যন্ত্রণা থেকে বেরিয়ে আসার পর সোমবার সন্ধ্যায় মেয়েটি একটি মামলা দায়ের করেছে। ঘটনায় জড়িতদের মধ্যে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার আরেক আসামি এখনও পলাতক আছে।
     


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন