বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj

৪৭তম বিসিএস: প্রিলিমিনারি পরীক্ষা শুক্রবার সকাল ১০টা থেকে

৪৭তম বিসিএস: প্রিলিমিনারি পরীক্ষা শুক্রবার সকাল ১০টা থেকে
ছবি: সংগৃহীত
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

৪৭তম বিসিএস পরীক্ষার প্রিলিমিনারি টেস্ট (MCQ টাইপ) আগামী ১৯ সেপ্টেম্বর ২০২৫, শুক্রবার অনুষ্ঠিত হবে। পরীক্ষা চলবে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত।

বাংলাদেশের ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ—এই আটটি বিভাগীয় শহরের মোট ২৫৬টি শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে পরীক্ষা নেওয়া হবে।

পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপুর্ণ নির্দেশনা হিসেবে বলা হয়েছে, সময়সূচি মেনে পরীক্ষা কেন্দ্রের আগেই উপস্থিত থাকতে হবে, সঙ্গে আনতে হবে প্রয়োজনীয় পরিচয়পত্র ও অন্যান্য নথি। এছাড়া, মোবাইল ফোন, স্মার্ট ডিভাইস বা অন্য কোনো অননুমোদিত উপকরণ পরীক্ষাকক্ষে প্রবেশ নিষিদ্ধ।

বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল প্রকাশের মাধ্যমে যোগ্য প্রার্থীদের মূল পরীক্ষা বা মেইন পরীক্ষা সম্পাদনের জন্য নির্বাচিত করা হবে। পরীক্ষার্থীরা সরকারি সরকারি ও সরকারি সহযোগী প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত নির্দেশনা অনুসরণ করতে হবে।

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি) সোমবার (১৬ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, পরীক্ষার্থীরা অবশ্যই সকাল ৯টা ৩০ মিনিটের মধ্যে হলে প্রবেশ করবেন। এরপর গেট বন্ধ হয়ে যাবে, দেরিতে কোনো পরীক্ষার্থী হলে প্রবেশ করতে পারবেন না।

পরীক্ষার্থীর আসন বিন্যাস, সময়সূচি ও কেন্দ্রসংক্রান্ত বিস্তারিত তথ্য কমিশনের ওয়েবসাইট (www.bpsc.gov.bd) ও টেলিটকের ওয়েবসাইটে (bpsc.teletalk.com.bd) পাওয়া যাবে। একই সঙ্গে মেসেজের মাধ্যমেও মোবাইলে জানিয়ে দেওয়া হবে।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন