শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মোহাম্মদপুরে কোটি টাকা চাঁদা দাবির মামলায় গ্রেপ্তার ৬ কালকিনিতে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত ভোলার অতিরিক্ত জেলা জজের বিরুদ্ধে বিচারিক অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি ডেঙ্গুতে এক সপ্তাহে ৩৩ মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১,৪৮৪ ডেঙ্গু মোকাবিলায় কনটেন্ট ক্রিয়েটরদের এগিয়ে আসার আহ্বান বরফ গলনে বদলাচ্ছে পৃথিবীর আকৃতি, মেরু উঠছে—বিষুবীয় ভূমি নামছে পশ্চিম তীরে প্রেস টিভির নারী সাংবাদিককে আটকের অভিযোগ গুলশান-বনানীর লেক দূষণ বন্ধে সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর নবায়নযোগ্য জ্বালানিতে ১ হাজার ৫০০ কোটি টাকার ঋণ দেবে সরকার হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ৪৬
  • গুন্ডামি বন্ধে ট্রাম্পকে সতর্কবার্তা দিল চীন

    গুন্ডামি বন্ধে ট্রাম্পকে সতর্কবার্তা দিল চীন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    রাশিয়ার সঙ্গে বাণিজ্যিক সম্পর্কের কারণে চীনকে কঠিন অবস্থায় ফেলতে চাইছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাশিয়ার কাছ থেকে তেল কেনা বন্ধ না করলে চীনের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়েছেন তিনি। পাশাপাশি বিশ্বের শিল্পোন্নত দেশগুলো জি-৭ এবং ইউরোপীয় ইউনিয়নের ২৭টি দেশকেও চাপ দিচ্ছেন, যাতে তারা চীনা পণ্যের ওপর অতিরিক্ত শুল্ক আরোপ করে।

    এ অবস্থায় ট্রাম্পকে এবার কঠিন এক হুমকি দিয়ে বসেছে চীন। চতুর্দিক থেকে চীনকে চাপে রাখার যে কৌশল হাতে নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তাকে গুন্ডামি আখ্যা দিয়েছে বেইজিং। একইসঙ্গে দ্রুত এসব কর্মকাণ্ড বন্ধ করার পরামর্শ দিয়ে তারা বলেছে, যদি ট্রাম্প তার অপকৌশল ত্যাগ না করেন, তাহলে ফলাফল ‘ভালো হবে না’। খবর টাইমস অব ইন্ডিয়ার। 

    গত সোমবার (১৫ সেপ্টেম্বর) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান বলেন, রুশ তেল কেনাকে ইস্যু করে বেইজিংকে চাপে রাখার যে কৌশল ওয়াশিংটন নিয়েছে, তা তাদের একতরফা চিন্তাভাবনা, গুন্ডামি এবং অর্থনৈতিক জবরদস্তির আরও একটি উদাহারণ। রাশিয়ার কাছ থেকে চীন সম্পূর্ণ বৈধভাবে তেল কিনছে এবং এটি অর্থনীতি, বাণিজ্য এবং জ্বালানি খাতে দুই দেশের পারস্পরিক সহযোগিতামূলক সম্পর্কের অংশ। সর্বোপরি, এর সঙ্গে চীনের জাতীয় স্বার্থ জড়িত এবং জাতীয় স্বার্থের প্রশ্নে চীন কখনও পিছু হটবে না।

    মূলত, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর রাাশিয়ার জ্বালানি তেলের ওপর নিষেধজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র ও ইউরোপ। আন্তর্জাতিক বাজারে রুশ জ্বালানি তেলের দামও নির্দিষ্ট করে দেওয়া হয়।

    তবে, এই নিষেধজ্ঞাকে পাশ কাটিয়ে রাশিয়া থেকে তেল কেনা অব্যাহত রাখে চীন এবং ভারত। বর্তমানে রুশ তেলের সবচেয়ে বড় ক্রেতা এ দুটি দেশ।

    সম্প্রতি এ বিষয়টি নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, রুশ তেল ক্রয়ের মাধ্যমে এ দুই দেশ রাশিয়াকে যুদ্ধের অর্থ যোগাচ্ছে। এর শাস্তি হিসেবে ইতোমধ্যে ভারতের ওপর ৫০ শতাংশ রপ্তানি শুল্ক আরোপ করেছেন তিনি।

    চীনের ওপর এখনও শুল্ক না চাপালেও ট্রাম্প বলেছেন, বেইজিং যদি অবিলম্বে রুশ তেল ক্রয় বন্ধ না করে, তাহলে চীনের ওপর ১০০ শতাংশ রপ্তানি শুল্ক আরোপ করা হবে।

    এমনকি বিশ্বের শিল্পোন্নত দেশগুলোর জোট জি ৭ এবং ইউরোপের ২৭টি দেশের জোট ইউরোপীয় ইউনিয়নকেও তিনি চীনের ওপর অতিরিক্ত শুল্ক আরোপের জন্য চাপ দিচ্ছেন বলে জানা গেছে।

    সোমবারের ব্রিফিংয়ে লিন জিয়ান বলেন, অতীতে বহুবার প্রমাণিত হয়েছে যে জবরদস্তি এবং চাপ কখনও হৃদয়-মন জয় করতে পারে না এবং অধিকংশ ক্ষেত্রে সমস্যার সমাধানও করতে পারে না।


    দৈএনকে/জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন