বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj

কারিগরি শিক্ষার্থীদের প্রতিবাদে শিক্ষক সমর্থন, তেজগাঁওতে সড়ক অবরোধ

কারিগরি শিক্ষার্থীদের প্রতিবাদে শিক্ষক সমর্থন, তেজগাঁওতে সড়ক অবরোধ
ছবি: সংগৃহীত
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

কারিগরি শিক্ষাব্যবস্থা ও প্রকৌশল কর্মক্ষেত্রের সংকটের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এবং চার দফা দাবির বাস্তবায়ন নিশ্চিত করার জন্য পলিটেকনিক শিক্ষার্থীরা রাজধানীর তেজগাঁওয়ে সড়ক অবরোধ করে আন্দোলন করছেন।

বুধবার (১৭ সেপ্টেম্বর) সকাল থেকেই শুরু হওয়া এই আন্দোলনে দুপুর ১২টার পর শিক্ষকরা সাতরাস্তা মোড়ে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের প্রতি সংহতি প্রকাশ করেন। শিক্ষকরা জানান, শিক্ষার্থীদের দাবিগুলি যৌক্তিক এবং কারিগরি শিক্ষাব্যবস্থার উন্নয়নের জন্য তা বাস্তবায়ন অপরিহার্য।

অন্দোলনে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বলেন, সঠিক সুযোগ ও প্রশিক্ষণ না পেলে প্রকৌশল কর্মক্ষেত্র ও পলিটেকনিক শিক্ষাব্যবস্থা বিপন্ন হয়ে যাবে। তারা সরকারের কাছে দ্রুত পদক্ষেপ গ্রহণের দাবি জানান।

ডিসিপ্লিন বজায় রেখে আন্দোলন চালাচ্ছে শিক্ষার্থীরা, পাশাপাশি যানজট নিয়ন্ত্রণের ব্যবস্থা নেওয়া হচ্ছে। শিক্ষকরা আশা প্রকাশ করেছেন, এই সংহতি শিক্ষার্থীদের উদ্যোগকে শক্তি জোগাবে এবং দাবিগুলি বাস্তবায়নের পথে ইতিবাচক প্রভাব ফেলবে।

এ বিষয়ে কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশের সভাপতি মো. মাশফিক ইসলাম বলেন, আজকে আমাদের আন্দোলনে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট, ঢাকা মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট, বাংলাদেশ গ্লাস অ্যান্ড সিরামিক ইনস্টিটিউট ও একটি প্রাইভেট পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষকরা সংহতি জানিয়েছেন।

আজকের আন্দোলনে শিক্ষার্থীরা ৪ দফা দাবি উপস্থাপন করেছেন। দাবিগুলো হলো—

১. প্রকৌশল অধিকার আন্দোলন কর্তৃক ডিপ্লোমা প্রকৌশলীদের প্রকাশ্যে গুলি করা ও গলাকেটে হত্যার হুমকি প্রদানকারীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।
২. বিএসসি ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের অযৌক্তিক তিন দফা দাবির পক্ষে পরিচালিত সব কার্যক্রম রাষ্ট্র কর্তৃক অবিলম্বে বন্ধ করতে হবে।
৩. কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশের উত্থাপিত যৌক্তিক ছয় দফা দাবির রূপরেখা ও সুপারিশ অনুযায়ী পূর্ণাঙ্গ বাস্তবায়ন করতে হবে।
৪. ইঞ্জিনিয়ারিং ওয়ান-চ্যানেল এডুকেশন চালু করতে হবে।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন