শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মোহাম্মদপুরে কোটি টাকা চাঁদা দাবির মামলায় গ্রেপ্তার ৬ কালকিনিতে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত ভোলার অতিরিক্ত জেলা জজের বিরুদ্ধে বিচারিক অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি ডেঙ্গুতে এক সপ্তাহে ৩৩ মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১,৪৮৪ ডেঙ্গু মোকাবিলায় কনটেন্ট ক্রিয়েটরদের এগিয়ে আসার আহ্বান বরফ গলনে বদলাচ্ছে পৃথিবীর আকৃতি, মেরু উঠছে—বিষুবীয় ভূমি নামছে পশ্চিম তীরে প্রেস টিভির নারী সাংবাদিককে আটকের অভিযোগ গুলশান-বনানীর লেক দূষণ বন্ধে সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর নবায়নযোগ্য জ্বালানিতে ১ হাজার ৫০০ কোটি টাকার ঋণ দেবে সরকার হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ৪৬
  • ইসরায়েলের নতুন প্রতিরক্ষা সরঞ্জাম পৌঁছাল সাইপ্রাসে

    ইসরায়েলের নতুন প্রতিরক্ষা সরঞ্জাম পৌঁছাল সাইপ্রাসে
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    তুরস্ক ও ইসরাইলের মধ্যে উত্তেজনা ক্রমেই বাড়ছে। এই পরিস্থিতির মধ্যে সাইপ্রাসে গত সপ্তাহে ইসরায়েল উন্নতমানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করেছে। ডিসেম্বর থেকে এ ধরনের প্রতিরক্ষাব্যবস্থার মোট তিনটি চালান সরবরাহ করা হয়েছে, জানিয়েছে মিডল ইস্ট আই।

    তুরস্কের ওপর নজর রাখার প্রচেষ্টার অংশ হিসেবে ভূমধ্যসাগরের দ্বীপদেশটিকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দেওয়া হচ্ছে। প্রতিবেদন মতে, সবশেষ গত সপ্তাহে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করে ইসরাইল। যা ছিল গত ডিসেম্বর থেকে এ ধরনের প্রতিরক্ষা ব্যবস্থার তৃতীয় চালান।

    মিডল ইস্ট আইর প্রতিবেদন মতে, গত বৃহস্পতিবার প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়, সাইপ্রাসের দক্ষিণ উপকূলের লিমাসল বন্দর দিয়ে ট্রাকে করে ‘বারাক এমএক্স’ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার বিভিন্ন যন্ত্রাংশ নিয়ে যাওয়া হচ্ছে। 

    সাইপ্রাসের সংবাদমাধ্যম রিপোর্টার জানিয়েছে, বারাক এমএক্স ব্যবস্থার সরবরাহ পুরোপুরি সম্পন্ন হয়েছে এবং চলতি বছরই এগুলো সক্রিয় হবে বলে মনে করা হচ্ছে। এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে রাশিয়ার এস-৩০০ থেকেও বেশি ভয়ঙ্কর বলে দাবি করা হয়। এর ক্ষেপণাস্ত্রগুলো ১৫০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম।

    বারাক এমএক্স আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করেছে ইসরাইলি সংস্থা ইসরাইল অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ (আইএআই)। চলতি বছরের জুলাইয়ে সংস্থাটির বহিঃসম্পর্ক বিভাগের সাবেক ভাইস প্রেসিডেন্ট শাই গাল এক নিবন্ধে লেখেন, ইসরাইলের উচিত সাইপ্রাস নীতি পুনর্বিবেচনা করা এবং সামরিক পরিকল্পনা তৈরি করা; যাতে এ দ্বীপের উত্তরাঞ্চলকে তুর্কি বাহিনীর নিয়ন্ত্রণ থেকে মুক্ত করা যায়।

    শাই গাল আরও লেখেন, ইসরাইলকে গ্রিস ও সাইপ্রাসের সঙ্গে সমন্বয় করে দ্বীপের উত্তর অংশ মুক্ত করার বিকল্প পরিকল্পনা করতে হবে। এতে তুরস্কের পুনরায় সেনা পাঠানোর পথ বন্ধ হবে, উত্তর সাইপ্রাসের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস হবে, গোয়েন্দা ও কমান্ড সেন্টারগুলো গুঁড়িয়ে যাবে এবং শেষ পর্যন্ত তুর্কি বাহিনী সরে যাবে। এর মাধ্যমে সাইপ্রাসের আন্তর্জাতিক স্বীকৃত সার্বভৌমত্ব ফিরিয়ে আনা সম্ভব হবে।

    গ্রিসের সঙ্গে একীভূত করার লক্ষ্য নিয়ে সাইপ্রাসে এক অভ্যুত্থানচেষ্টা ব্যর্থ হওয়ার পর ১৯৭৪ সালে সেখানে আক্রমণ চালায় তুরস্ক। সেই থেকে দ্বীপটি দুই ভাগে বিভক্ত—দক্ষিণে আন্তর্জাতিক স্বীকৃত সাইপ্রাস প্রজাতন্ত্র ও উত্তরে তুরস্ক-সমর্থিত উত্তর সাইপ্রাস, যা শুধু আঙ্কারা স্বীকৃত।

    শাই গালের আহ্বানের পরই সাইপ্রাসে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের বিষয়টি সামনে এলো। তবে আঙ্কারা এখন পর্যন্ত নতুন প্রতিরক্ষাব্যবস্থা নিয়ে কোনো মন্তব্য করেনি। বারাক এমএক্সে রয়েছে উন্নত নজরদারি ও গোয়েন্দা তথ্য সংগ্রহের ক্ষমতা। এর থ্রিডি রাডার সর্বোচ্চ ৪৬০ কিলোমিটার দূর পর্যন্ত কার্যকর, যা দক্ষিণ তুরস্কের একটি বড় অংশের আকাশসীমা আয়ত্তে আনতে পারে।


    দৈএনকে/জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন