বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত বাংলাদেশের বিরুদ্ধে চক্রান্ত করছে: রিজভী ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৭৫৩ আনিসুল হকসহ চারজনের ১৭২ কোটি টাকার সম্পদ, চার্জশিট তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু বুড়ো বলায় আর্জেন্টাইন মিডফিল্ডারকে মাটিতে ফেললেন রোনালদো পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা তালাবদ্ধ কমিউনিটি ক্লিনিক, দেওয়াল টপকে ভেতরে গেলেন এমপি অসদাচরণের অভিযোগে সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকায় ১২ প্রকল্প অনুমোদন
  • ক্যানসারের মহাঔষধ গাজর

    ক্যানসারের মহাঔষধ গাজর
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সবজি তালিকায় গাজরের অবস্থান আলাদা। পুষ্টিগুণে ভরপুর এ খাবার শুধু চোখের যত্নই নেয় না, বরং ক্যানসার প্রতিরোধেও রাখে গুরুত্বপূর্ণ ভূমিকা।

    গবেষকরা বলছেন, গাজরে থাকা ক্যারোটিনয়েড ও ফলকারিনোল নামক উপাদান ক্যানসার সৃষ্টিকারী কোষের বিস্তার রোধ করতে সক্ষম।

    প্রোস্টেট, কোলন, ফুসফুস, পাকস্থলী এমনকি লিউকেমিয়ার ঝুঁকিও কমাতে পারে নিয়মিত গাজর খাওয়া। পাশাপাশি গাজরে থাকা ফাইবার, পটাসিয়াম ও অ্যান্টি অক্সিড্যান্ট রক্তচাপ নিয়ন্ত্রণ করে এবং কোলেস্টেরল কমিয়ে হৃদরোগের ঝুঁকি হ্রাস করে।

    ভিটামিন-এ সমৃদ্ধ গাজর চোখের দৃষ্টিশক্তি রক্ষায় সহায়ক। আবার এর বিটা-ক্যারোটিন ত্বককে সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে রক্ষা করে এবং বয়সের ছাপ কমাতেও কার্যকর।

    কীভাবে খাবেন গাজর?
    কাঁচা চিবিয়ে: এতে ভিটামিন সি, ফাইবার ও অ্যান্টি অক্সিড্যান্ট অটুট থাকে। গবেষণায় দেখা গেছে, ক্যানসার প্রতিরোধে সবচেয়ে কার্যকর কাঁচা গাজর খাওয়া।

    হালকা সেদ্ধ বা রান্না করে: এতে বিটা-ক্যারোটিনের মাত্রা বাড়ে, যা শরীরে গিয়ে ভিটামিন-এ তে পরিণত হয়। তবে অতিরিক্ত রান্নায় পুষ্টি নষ্ট হতে পারে।

    রস বানিয়ে: হৃদরোগীদের জন্য উপকারী হলেও এতে ফাইবার কমে যায়। তাই অল্প নারকেল তেল মিশিয়ে খেলে শরীরে সহজে বিটা-ক্যারোটিন শোষিত হয়।

    পুষ্টিবিদদের মতে, সর্বোচ্চ সুফল পেতে গাজর সালাদে কাঁচা বা হালকা সেদ্ধ করে খাওয়া উত্তম। তবে শিশু ও বয়স্কদের জন্য সেদ্ধ গাজরই বেশি সহজপাচ্য।
    গাজর কেবল একটি সবজি নয় এটি একইসঙ্গে চোখ, হৃদপিণ্ড ও শরীরকে ক্যানসারের ঝুঁকি থেকে সুরক্ষিত রাখার এক প্রাকৃতিক ওষুধ।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আরও পড়ুন