শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • সুস্বাদু লইট্টা মাছের ফ্রাই 

    সুস্বাদু লইট্টা মাছের ফ্রাই 
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সমুদ্রের পাড়ে বেড়াতে গিয়ে লইট্টা মাছের ফ্রাই অর্ডার করে খান অনেকেই। সুস্বাদু এই মাছের সব পদই বেশ মজার। তবে এর ফ্রাই খেতে একটু বেশিই ভালোলাগে। 

    যারা বাড়িতেই লইট্টা মাছের ফ্রাই তৈরি করে খেতে চান, তাদের জন্য রয়েছে সহজ রেসিপি। এখন আর মজাদার এই খাবার খেতে বাইরে না গেলেও চলবে। চলুন তবে জেনে নেওয়া যাক লইট্টা মাছের ফ্রাই তৈরির রেসিপি-

    তৈরি করতে যা লাগবে

    লইট্টা মাছ- ১/২ কেজি

    বেসন- ১ কাপ

    কর্নফ্লাওয়ার- ২ টেবিল চামচ

    পেঁয়াজ বাটা- ১/২ চা চামচ

    রসুন বাটা- ১/২ চা চামচ

    হলুদের গুঁড়া- ১/২ চা চামচ

    আদা বাটা- ১/২ চা চামচ

    মরিচের গুঁড়া- ১/২ চা চামচ

    লেবুর রস- ১ টেবিল চামচ

    গরম মসলার গুঁড়া- ১/২ চা চামচ

    গোলমরিচ গুঁড়া- ১/২ চা চামচ

    লবণ- পরিমানমতো

    তেল- ভাজার জন্য।

    যেভাবে তৈরি করবেন

    মাছ কেটে ধুয়ে পানি ঝরিয়ে নিন। এবার তাতে তেল, বেসন, গোল মরিচ ও কর্নফ্লাওয়ার ছাড়া বাকি সব উপকরণ দিয়ে মাখিয়ে কিছুক্ষণ রেখে দিন। একটি বোলে বেসন, কর্নফ্লাওয়ার, গোলমরিচ ও সামান্য মরিচের গুঁড়ার সঙ্গে পরিমাণমতো পানি দিয়ে ঘন গোলা তৈরি করে নিন। চুলায় কড়াই দিয়ে তাতে তেল গরম করুন। 

    তেল গরম হলে মাছের টুকরাগুলো এক এক করে গোলায় চুবিয়ে তেলে ভেজে নিন। চুলার আঁচ মিডিয়াম লো রাখবেন। 

    এভাবে সোনালি রং হয়ে এলে তুলে কিচেন টিস্যুর উপরে ছড়িয়ে রাখুন। এতে বাড়তি তেল ঝরে যাবে। এরপর পছন্দের কোনো সস দিয়ে গরম গরম পরিবেশন করুন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ