শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মোহাম্মদপুরে কোটি টাকা চাঁদা দাবির মামলায় গ্রেপ্তার ৬ কালকিনিতে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত ভোলার অতিরিক্ত জেলা জজের বিরুদ্ধে বিচারিক অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি ডেঙ্গুতে এক সপ্তাহে ৩৩ মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১,৪৮৪ ডেঙ্গু মোকাবিলায় কনটেন্ট ক্রিয়েটরদের এগিয়ে আসার আহ্বান বরফ গলনে বদলাচ্ছে পৃথিবীর আকৃতি, মেরু উঠছে—বিষুবীয় ভূমি নামছে পশ্চিম তীরে প্রেস টিভির নারী সাংবাদিককে আটকের অভিযোগ গুলশান-বনানীর লেক দূষণ বন্ধে সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর নবায়নযোগ্য জ্বালানিতে ১ হাজার ৫০০ কোটি টাকার ঋণ দেবে সরকার হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ৪৬
  • বাংলাদেশ ভ্রমণে কানাডার নাগরিকদের উচ্চ সতর্কতা নির্দেশনা

    বাংলাদেশ ভ্রমণে কানাডার নাগরিকদের উচ্চ সতর্কতা নির্দেশনা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশ ভ্রমণে নিজ দেশের নাগরিকদের উচ্চ সতর্কতা জারি করলো কানাডা। 

    দেশটির সরকারি ওয়েবসাইটের ‘ভ্রমণ’ বিভাগে গতকাল (১৯ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে এই সতর্কতা জারি করা হয়।

    বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ভ্রমণে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। অর্থাৎ কানাডার নাগরিকদের বাংলাদেশে ভ্রমণের ক্ষেত্রে উচ্চমাত্রায় সতর্ক থাকতে বলা হয়েছে। আর বাংলাদেশের পার্বত্য তিন জেলায় ভ্রমণের ক্ষেত্রে সতর্কতামূলক লাল চিহ্ন জারি করা হয়েছে। অর্থাৎ পার্বত্য অঞ্চলে নাগরিকদের ভ্রমণ না করার আহ্বান জানিয়েছে কানাডা।

    বাংলাদেশে সম্ভাব্য বিক্ষোভ, সংঘর্ষ এবং দেশব্যাপী হরতাল-অবরোধের কারণে উচ্চ সতর্কতা অবলম্বন করতে নিজ দেশের নাগরিকদের সতর্ক করেছে কানাডা। নাগরিকদের উদ্দেশে কানাডা সরকার বলছে, দেশটিতে যেকোনো মুহূর্তে নিরাপত্তা পরিস্থিতির অবনতি ঘটে যেতে পারে, যার আগাম সংকেত না-ও পাওয়া যেতে পারে।

    এছাড়া পার্বত্য তিন জেলায় ভ্রমণ এড়ানোর জন্য বিশেষভাবে সতর্ক করে বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত সহিংসতা, অপহরণ এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীগুলোর মধ্যে বিক্ষিপ্ত সংঘাতের ঝুঁকি রয়েছে এসব অঞ্চলে। তাই কানাডার নাগরিকদের এসব এলাকায় ভ্রমণ না করার আহ্বান জানানো হয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন