বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশের স্বাস্থ্যসেবায় সহযোগিতা বাড়াতে চায় ডেনমার্ক মক্কায় হামলার নিন্দা জানানো নৈতিক ও ঈমানি দায়িত্ব: শফিকুর রহমান র‍্যাব বিলুপ্ত, নতুন নামে যাত্রা শুরু এসআরবির অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প : ব্যয় আড়াই লাখ কোটি টাকা জামায়াত নেতাদের সঙ্গে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ শিক্ষিকা রনজিনা পারভীন মৃত্যুর ঘটনায় দুই ছিনতাইকারী গ্রেপ্তার ২০২৭ সালের পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’ নয় মাসে খেলাপি ঋণ কমেছে প্রায় ৩ শতাংশীয় পয়েন্ট ১৩ সিটি কর্পোরেশনে স্বাস্থ্যসেবায় ২০ কোটি টাকা বরাদ্দ আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা
  • দুই বিভাগের অনেক জায়গায় বৃষ্টির সম্ভাবনা

    দুই বিভাগের অনেক জায়গায় বৃষ্টির সম্ভাবনা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মৌসুমি বায়ুর সক্রিয়তা কমে যাওয়ায় দেশজুড়ে বৃষ্টি কমেছে। চলতি সাপ্তাহের বাকি দিনগুলোতেও বৃষ্টিপাত কম হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

    তবে রোববার (২১ সেপ্টেম্বর) দেশের ২ বিভাগের অনেক জায়গায় বৃষ্টি হতে পারে। এছাড়া ৬ বিভাগের বৃষ্টি কম হতে পারে।

    আবহাওয়া অফিসের নিয়মিত পূর্বাভাসে বলা হয়েছে, রোববার বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় বৃষ্টি হতে পারে। এছাড়া ঢাকা, খুলনা ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, রংপুর ও ময়মনসিংহ বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

    আজ সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

    আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা বলেন, মৌসুমি বায়ু বিদায় নেওয়ার সময় হয়েছে। এর আগে বিচ্ছিন্নভাবেই দেশে বৃষ্টি হবে। আগামী ২৪ তারিখে সাগরে একটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে দুদিন বৃষ্টি বাড়তে পারে।

    আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৪.৮ ডিগ্রি সেলসিয়াস তেঁতুলিয়ায়। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.২ ডিগ্রি সেলসিয়াস।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন