শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মোহাম্মদপুরে কোটি টাকা চাঁদা দাবির মামলায় গ্রেপ্তার ৬ কালকিনিতে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত ভোলার অতিরিক্ত জেলা জজের বিরুদ্ধে বিচারিক অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি ডেঙ্গুতে এক সপ্তাহে ৩৩ মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১,৪৮৪ ডেঙ্গু মোকাবিলায় কনটেন্ট ক্রিয়েটরদের এগিয়ে আসার আহ্বান বরফ গলনে বদলাচ্ছে পৃথিবীর আকৃতি, মেরু উঠছে—বিষুবীয় ভূমি নামছে পশ্চিম তীরে প্রেস টিভির নারী সাংবাদিককে আটকের অভিযোগ গুলশান-বনানীর লেক দূষণ বন্ধে সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর নবায়নযোগ্য জ্বালানিতে ১ হাজার ৫০০ কোটি টাকার ঋণ দেবে সরকার হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ৪৬
  • ইসরায়েলের শহরে গাজা থেকে রকেট আক্রমণ

    ইসরায়েলের শহরে গাজা থেকে রকেট আক্রমণ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    গাজা উপত্যকা থেকে তীব্র অবরোধ ও অভিযানের মধ্যেও ইসরায়েলের লক্ষ্য রকেট হামলা চালিয়েছে প্রতিরোধ যোদ্ধারা। রোববার (২১ সেপ্টেম্বর) টাইমস অব ইসরায়েলের খবরে এ তথ্য জানানো হয়।

    সংবাদমাধ্যমটির খবরে বলা হয়, ইসরায়েলের সামরিক বাহিনী আইডিএফ জানিয়েছে, কিছুক্ষণ আগে উত্তর গাজা উপত্যকা থেকে দক্ষিণ উপকূলীয় শহর আশদোদে দুটি রকেট নিক্ষেপ করা হয়েছে।

    আইডিএফ আরও জানায়, একটি রকেট বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দ্বারা প্রতিহত করা গেলেও দ্বিতীয় রকেটটি একটি খোলা জায়গায় আঘাত করে। আশদোদে হামলার পর নিকটবর্তী শহরগুলোতে সাইরেন বেজে ওঠার কারণে হামলায় তাৎক্ষণিকভাবে কোনো আহত বা বড় ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

    টাইমস অব ইসরায়েলের খবরে বলা হয়, ব্যাপক অভিযানের কারণে গাজা থেকে প্রজেক্টাইলসহ দূরপাল্লার আক্রমণ ক্রমশ কমে যাচ্ছে। বিশেষ করে আইডিএফের স্থল আক্রমণের কারণে গাজার প্রতিরোধ গোষ্ঠীগুলোর ক্ষমতা হ্রাস পাচ্ছে।


    দৈএনকে/জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন