শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • ঢাকায় রাত ১০টার পরও মিলবে মেট্রোরেল সেবা

    ঢাকায় রাত ১০টার পরও মিলবে মেট্রোরেল সেবা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    এখন থেকে রাজধানীবাসীর সুবিধার্থে রাত ১০টার পরও মেট্রোরেল চালুর পরিকল্পনা নিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। পাশাপাশি যুক্ত করা হবে আরও ১০টি নতুন ট্রিপ, যার মাধ্যমে প্রতিদিন অতিরিক্ত প্রায় ২৩ হাজার যাত্রী পরিবহন সম্ভব হবে।

    বর্তমানে মেট্রোরেলে প্রতিদিন গড়ে ৩.৫ থেকে ৪ লাখ যাত্রী যাতায়াত করে। বিশেষ দিনে এই সংখ্যা সাড়ে চার লাখেরও বেশি হয়। কিন্তু ট্রেনের আসনের সীমাবদ্ধতার কারণে একই সময়ে বেশি যাত্রী পরিবহন করা সম্ভব নয়। বর্তমানে দুটি কোচ লাগানো যায় না, তাই মন্ত্রণালয় ট্রেন সংখ্যা বাড়ানোর নির্দেশ দিয়েছে।

    ডিএমটিসিএল-এর পরিকল্পনা অনুযায়ী, সকালের দুটি ‘সুইপিং ট্রেন’-এর দ্বিতীয় ট্রেন (সকাল ৬:৩০) থেকেই যাত্রীবাহী প্রথম ট্রিপ শুরু হবে। প্রথম ট্রিপে শুধুমাত্র এমআরটি পাস ও র‌্যাপিড পাসধারী যাত্রী ভ্রমণ করতে পারবেন। এছাড়া রাতেও নতুন ৬টি ট্রিপ যুক্ত করা হবে। নতুন সূচি অনুযায়ী, উত্তরা থেকে রাত ৯:১০, ৯:২০ ও ৯:৩০ এবং মতিঝিল থেকে রাত ৯:৫০, ১০:০০ ও ১০:১০-এ ট্রেন ছাড়বে।

    যোগাযোগ বিশেষজ্ঞরা মনে করছেন, ট্রিপ সংখ্যা বাড়ানোর চেয়ে কোচ বাড়ানো বেশি জরুরি। কারণ ট্রেন চলাচল বাড়ালে বিদ্যুৎ বিল ও পরিচালন ব্যয়ও বেড়ে যাবে, যা মেট্রোরেলের জন্য লাভজনক নাও হতে পারে।

    ডিএমটিসিএল-এর মহাব্যবস্থাপক (অপারেশন) মোহাম্মদ ইফতিখার হোসেন জানান, বিষয়টি এখন স্টাডি পর্যায়ে আছে। স্টাডি শেষ হলে বিস্তারিত পরিকল্পনা প্রকাশ করা হবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন