শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ডায়াবেটিস নিয়ন্ত্রণে সচেতনতা ও সম্মিলিত উদ্যোগ জরুরি: প্রধানমন্ত্রী খালদো জয়িার প্রথম মৃত্যুর্বাষকিী উপলক্ষে ২৮ ডসিম্বের নাগরকি স্মরণসভা এমপির গাড়িবহরে থাকা বিএনপি নেতার মৃত্যু আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর
  • গ্র্যান্ড মুফতি শেখ আব্দুল আজিজ আল শেখ আর নেই

    গ্র্যান্ড মুফতি শেখ আব্দুল আজিজ আল শেখ আর নেই
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সৌদি আরবের গ্র্যান্ড মুফতি শেখ আব্দুল আজিজ বিন আবদুল্লাহ আল শেখ ৮২ বছর বয়সে ইন্তেকাল করেছেন। মঙ্গলবার স্থানীয় সময় সকাল ১১টার দিকে রিয়াদের নিজ বাসায় তিনি মারা যান।

    রাজকীয় সৌদি আদালত এক বিবৃতিতে তার মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে। রিয়াদের ইমাম তুর্কি বিন আবদুল্লাহ মসজিদে আসরের নামাজ শেষে তার জানাজা অনুষ্ঠিত হবে। বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ নির্দেশ দিয়েছেন, আসরের নামাজের পর মক্কার মসজিদুল হারাম, মদিনার মসজিদে নববি এবং সারাদেশের মসজিদগুলোতে তার জন্য সালাতুল গায়েবানা জানাজা আদায় করা হবে।

    শেখ আব্দুল আজিজ আল শেখ ১৯৯৯ সাল থেকে সৌদি আরবের প্রধান মুফতির দায়িত্ব পালন করে আসছিলেন। তিনি ছিলেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় কর্তৃপক্ষ, সিনিয়র উলামা পরিষদের চেয়ারম্যান এবং স্থায়ী কমিটি ফর ইলমি রিসার্চ অ্যান্ড ইফতার প্রধান। এর আগে এই পদে ছিলেন শেখ মুহাম্মদ বিন ইব্রাহিম আল শেখ এবং শেখ আব্দুল আজিজ বিন বাজ।

    ১৯৪৩ সালের ৩০ নভেম্বর মক্কায় জন্ম নেওয়া এই শীর্ষ ইসলামিক ব্যক্তিত্ব অল্প বয়সে পিতৃহারা হন এবং শৈশবেই কোরআন হিফজ করেন। বিশের কোঠায় দৃষ্টি হারালেও শারিয়াহ অধ্যয়ন অব্যাহত রাখেন তিনি। একাধারে তিনি শিক্ষক, ইমাম, খতিব ও গবেষক ছিলেন। ইমাম তুর্কি বিন আবদুল্লাহ মসজিদ ও আরাফার নামিরা মসজিদে বহু বছর খুতবা প্রদান করেছেন শেখ আব্দুল আজিজ আল শেখ।

    তিনি শারিয়াহ বিষয়ে বহু গ্রন্থ রচনা করেছেন, যার মধ্যে রয়েছে ফতোয়ার সংকলন, আকিদা সম্পর্কিত গ্রন্থ এবং হালাল-হারাম বিষয়ে রচনা। তার লেখনী ও ফতোয়া ইসলামি গবেষণা ও ফিকহ চর্চায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। শেখ আব্দুল আজিজ আল শেখ ঐতিহাসিকভাবে প্রভাবশালী ইসলামি-শেখ পরিবারভুক্ত, যেখান থেকে ইসলামি চিন্তাবিদ ওতাহাবী আন্দোলনের নেতা মুহাম্মদ ইবনে আব্দ আল-ওয়াহাবের বংশধররা উঠে এসেছেন। সৌদি আরবে ধর্মীয় নেতৃত্বে এই পরিবারের ভূমিকা যুগান্তকারী।

    গ্র্যান্ড মুফতির পদটি ১৯৫৩ সালে সৌদি বাদশাহ আব্দুল আজিজ প্রতিষ্ঠা করেছিলেন। শেখ আব্দুল আজিজ দীর্ঘ দুই দশক এই পদে থেকে ধর্মীয়, সামাজিক ও আইনি সিদ্ধান্তে প্রভাব রেখেছেন এবং মুসলিম বিশ্বের অন্যতম প্রভাবশালী আলেম হিসেবে স্বীকৃত হয়েছেন। তিনি ১৯৮১ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত টানা ৩৫ বছর হজের খুতবা প্রদান করেছেন। ২০১৬ সালে বার্ধক্যজনিত কারণে তিনি এ দায়িত্ব থেকে অবসর নেন।


    দৈএনকে/জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন