শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ডায়াবেটিস নিয়ন্ত্রণে সচেতনতা ও সম্মিলিত উদ্যোগ জরুরি: প্রধানমন্ত্রী খালদো জয়িার প্রথম মৃত্যুর্বাষকিী উপলক্ষে ২৮ ডসিম্বের নাগরকি স্মরণসভা এমপির গাড়িবহরে থাকা বিএনপি নেতার মৃত্যু আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর
  • বেলুচিস্তানে ট্রেনে ভয়াবহ বিস্ফোরণ, উদ্ধার কাজ শুরু

    বেলুচিস্তানে ট্রেনে ভয়াবহ বিস্ফোরণ, উদ্ধার কাজ শুরু
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানে চলন্ত ট্রেনে দুইবার বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে জাফর এক্সপ্রেস নামের ট্রেনের ৬টি বগি লাইনচ্যুত হয়ে উল্টে গেছে। ট্রেনটিতে মোট ২৭০ জন যাত্রী থাকা খবর পাওয়া গেছে।

    মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বেলুচিস্তানে প্রদেশের মাসটাঙ জেলায় ঘটেছে এ ঘটনা। এতে আহত হয়েছেন নারী ও শিশুসহ অন্তত ১২ জন। খবর দ্য ডনের। 

    প্রতিবেদন অনুযায়ী, জাফর এক্সপ্রেসের সেই ট্রেনটি বেলুচিস্তানের রাজধানী কোয়েটা থেকে পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখোয়ার রাজধানী পেশোয়ারের দিকে যাচ্ছিল। মঙ্গলবার ভোরের দিকে কোয়েটা রেলস্টেশন থেকে ছেড়ে যাওয়ার অল্প কিছুক্ষণ পরেই রেল লাইনে প্রথম বিস্ফোরণ ঘটে এবং থেমে যায় ট্রেন।

    পরে আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা বিষয়ক ছাড়পত্র পাওয়ার পর ফের চলতে শুরু করে ট্রেন। এবার কয়েক ঘণ্টা চলার পর বেলুচিস্তানের খারান জেলার দাশত এলাকায় ট্রেনটি পৌঁছালে দ্বিতীয় বার বিস্ফোরণ ঘটে রেললাইনে।

    দ্বিতীয় বার বিস্ফোরণের জেরে ট্রেনের ৬টি বগি লাইনচ্যুত হয়ে উল্টে যায়। এ ঘটনায় আহতদের নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে উদ্ধারকারী দল।

    জাফর এক্সপ্রেসের ওপর হামলা অবশ্য নতুন কোনো ঘটনা নয়। গত জুনেও একবার বেলুচিস্তানের জ্যাকোবাবাদ জেলার কাছে রেল লাইনে বিস্ফোরণের কারণে লাইনচ্যুত হয়েছিল কোয়েটা থেকে পেশোয়ারগামী জাফর এক্সপ্রেসের ৫টি বগি। সেবার অবশ্য হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

    এর আগে, গত ১১ মার্চ পাকিস্তানের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী বালোচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) জাফর এক্সপ্রেসের কোয়েটা থেকে বেলুচিস্তানগামী একটি ট্রেনের ৪৪০ জন যাত্রীকে জিম্মি করেছিল। জিম্মিদের উদ্ধারে সেনাবাহিনী এগিয়ে যায় এবং বিএলএ যোদ্ধাদের সঙ্গে সেনাদের সংঘাত হয়। সেই সংঘাতে বিএলএ-এর ৩৩ জন যোদ্ধা, ২৬ জন যাত্রী এবং ৪ জন সেনাসদস্য নিহত হয়েছিলেন।


    দৈএনকে/জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন