শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মোহাম্মদপুরে কোটি টাকা চাঁদা দাবির মামলায় গ্রেপ্তার ৬ কালকিনিতে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত ভোলার অতিরিক্ত জেলা জজের বিরুদ্ধে বিচারিক অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি ডেঙ্গুতে এক সপ্তাহে ৩৩ মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১,৪৮৪ ডেঙ্গু মোকাবিলায় কনটেন্ট ক্রিয়েটরদের এগিয়ে আসার আহ্বান বরফ গলনে বদলাচ্ছে পৃথিবীর আকৃতি, মেরু উঠছে—বিষুবীয় ভূমি নামছে পশ্চিম তীরে প্রেস টিভির নারী সাংবাদিককে আটকের অভিযোগ গুলশান-বনানীর লেক দূষণ বন্ধে সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর নবায়নযোগ্য জ্বালানিতে ১ হাজার ৫০০ কোটি টাকার ঋণ দেবে সরকার হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ৪৬
  • হংকংয়ে রাগাসার তাণ্ডব, তাইওয়ানেও প্রাণহানি

    হংকংয়ে রাগাসার তাণ্ডব, তাইওয়ানেও প্রাণহানি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বছরের বিশ্বের সবচেয়ে শক্তিশালী গ্রীষ্মমন্ডলীয় ঘূর্ণিঝড় সুপার টাইফুন রাগাসার আঘাতে তাইওয়ানে ১৮ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন ১২৪ জন। এদিকে, বুধবার (২৪ সেপ্টেম্বর) হংকংয়ে রাগাসার প্রভাবে শক্তিশালী বাতাস এবং মুষলধারে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। সর্বোচ্চ সতর্কতা জারি করেছে হংকং কর্তৃপক্ষ।

    বুধবার দমকল বিভাগ জানায়, টাইফুনের আঘাতে তাইওয়ানের পূর্বাঞ্চলীয় হুয়ালিয়েন কাউন্টিতে পাহাড়ের একটি ব্যারিয়ার হ্রদের পানি উপচে একটি শহর প্লাবিত হয়। এতে অন্তত ১৪ জনের মৃত্যু হয়। নিখোঁজ রয়েছেন শতাধিক মানুষ। 

    নিহত এবং নিখোঁজরা সকলেই গুয়াংফুতে ছিলেন, যেখানে পানি নদীর উপর একটি প্রধান সড়ক সেতু ভাসিয়ে নিয়ে যায়।

    সেখানকার বাসিন্দা ওয়াং সে-আন বলেন, তার পুরো গ্রাম দামা, যেখানে প্রায় ১,০০০ লোক বাস করে বন্যায় ডুবে গেছে এবং অনেকেই এখনও আটকা পড়েছেন।

    সোমবার থেকে তাইওয়ানে সুপার টাইফুন রাগাসা আঘাত হানে। তাইওয়ানে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়ে তা চীনের দক্ষিণ উপকূল এবং হংকংয়ের দিকে এগিয়ে যেতে থাকে।

    এরইমধ্যে হংকংয়ের রাস্তাঘাট, সৈকত প্লাবিত হয়েছে। শত শত ফ্লাইট বাতিল করা হয়েছে বলে জানা গেছে। বেশ কয়েকটি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে।

    রাগাসার প্রভাবে শক্তিশালী বাতাসে হংকংয়ের সৈকত উত্তাল রয়েছে। চলছে ভারী বৃষ্টিপাত। কর্তৃপক্ষ জনগণকে ঘরের ভেতরে থাকার নির্দেশ দেয়ায় রাস্তাঘাট জনশূন্য হয়ে পড়ে। কোথাও কোথাও রাস্তাঘাট পানিতে তলিয়ে গেছে।
     
    এরপর এই ঝড় চীনের গুয়াংডং প্রদেশকে লক্ষ্য করে আঘাত হানতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। চীনের গুয়াংডং প্রদেশ থেকে প্রায় ৩,৭০,০০০ মানুষকে সরিয়ে নেয়া হয়েছে।

    চীনের গুয়াংডং প্রদেশের উপকূলের দিকে অগ্রসর হওয়ার সাথে সাথে এটি সুপার টাইফুনের তীব্রতা পাবে বলে আশঙ্কা করা হচ্ছে। যেখানে ১২৫ মিলিয়নেরও বেশি লোক বাস করে। দুপুরের মধ্যে এটি স্থলভাগে আঘাত হানতে পারে।


    দৈএনকে/জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন